বর্ধমানে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ বাইক আরোহীর

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্বস্থলী: বর্ধমানে বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল পোলে ধাক্কার পর পাশে থাকা দেওয়ালে ধাক্কা মারে ।ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। বুধবার দুপুরে একটি বাইকে করে পাটুলি বাজার থেকে পিলা সন্তোষপুর এলাকায় বাড়ির উদ্দেশ্যে যাবার পথে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার ধারে থাকা পোলে ধাক্কা মেরে দিলে তিনজনই রাস্তার উপর ছিটকে পড়ে।গুরুতর জখম অবস্থায় সুজয় কেদার বংশী, দিবাকর মজুমদার এবং মুকেশ কেদার বংশী কে উদ্ধার করে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে(Purbasthali Helath Center) নিয়ে গেলে তিনজনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে পাটুলির শিবতলার(Sibtala) কাছে । জানা গিয়েছে, পাটুলি বাজার এলাকায় কাজে গিয়েছিলেন দুজন। রাস্তায় আরেকজনের সাথে এলাকারই দেখা হয়ে যাওয়ায় তিনজনকেই একসাথে একটি গাড়িতে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । কারোর মাথায় হেলমেট ছিল না। তাই অকালে চলে গেল তিনটি তরতাজা প্রাণ। পরিবার সূত্রে জানা গিয়েছে, এই মোটরসাইকেলটি যার সে মহারাষ্ট্রে(Maharastra) ডেকোরেটারসের কাজ করতেন।

বুধবার বৃষ্টির মধ্যে মায়ের সঙ্গে কথা বলে বাজার করতে গিয়েছিলেন। তারপর ট্রেনের টিকিট কেটে ফেরার পথে মহারাষ্ট্রে তার সঙ্গে যে দুজন কাজ করে তাদের একই মোটরসাইকেলে চাপিয়ে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই মোটরসাইকেলটি সাত মাস আগে কেনা হয়েছিল। কিন্তু স্থানীয় প্রশাসনের দাবি বর্ষার মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। যদি তাদের মাথায় হেলমেট থাকতো তাহলে অকাল মৃত্যু হতো না।

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?