‘তোলা’ না পেয়ে দাদাগিরি, নিউ আলিপুর থানার ৪ পুলিশ অফিসার সাসপেন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতা আবারও সাক্ষী থাকলো পুলিশের আরো একটি অমানবিক ঘটনার। অভিযোগ দক্ষিণ কলকাতার নিউ আলিপুর সংলগ্ন এলাকায় একের পর এক লরি , ট্রাক ও বন্যবাহী গাড়ির কোনরকম প্ররোচনা ছাড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল কাঁচ। হাওয়া খুলে দেওয়া হয়েছে চাকার। এই ঘটনায় নিউ আলিপুর থানার(New Alipur P.S.) চারজন সাব-ইন্সপেক্টরকে(SI) সাসপেন্ড(Suspend) করল লালবাজার(Lalbazar)। জানা গেছে ট্রাক ও লরি এবং পণ্যবাহী গাড়ি থেকে তোলা না পেয়ে রাতের অন্ধকারে প্রায় ৩৫ টি গাড়ি ভাঙচুর করে নিউ আলিপুর থানার পুলিশ অফিসাররা।কিন্তু কেন এমন ঘটনা ঘটল সেই উত্তর এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি। কেন এমন ঘটনা ঘটলো জানেন না লরি ও ট্রাকের মালিকেরা। তাদের দাবি দীর্ঘ ৪০ বছর ধরে ওই এলাকায় তাদের একাধিক লরি , ট্রাক রয়েছে। কোনরকম অসুবিধা থাকলে তাদের আগে জানালে সেখান থেকে তারা সরিয়ে দিত ।কিন্তু ভাঙার প্রয়োজন হলো কেন? এই প্রশ্ন তুলে তারা নিউ আলিপুর থানার দ্বারস্থ হয় ।

যদিও পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। যদিও এই ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের বিরুদ্ধে এই ধরনের হামলার ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার। লরি ও ট্রাক চালকদের অভিযোগ স্থানীয় পুলিশ ওই এলাকায় পার্কিংয়ের দরুন যে তোলা আদায় করে তার পরিমাণ বাড়াতে চাইছে। তাতে ট্রাক ও লরি চালকরা রাজি না হওয়ায় রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। প্রশ্ন উঠছে রক্ষক যারা কিনা রাতের শহরে অপরাধ দমন করবে তারাই যদি নিজেরা অপরাধ ঘটায় তাহলে নিরাপত্তা দেবে কে? তবে এই কাণ্ড স্থানীয় থানা নাকি ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে ঘটানো হয়েছে তা জানা যায়নি এখনো। লরিও ট্রাক চালকরা এবং গাড়ির মালিকরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কারা এই ঘটনা ঘটালো যা প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে।

এইসব পণ্যবাহী গাড়িগুলি থেকে নানা ধরনের মালপত্র লোডিং এবং আনলোডিং হয়ে থাকে। দীর্ঘদিন থেকে এই লরি ও ট্রাক গুলি সেখানে দাঁড়িয়ে থাকে। কিন্তু কখনো এই ধরনের হামলা পুলিশের দ্বারা হয়নি। কলকাতা পুলিশের রাতের অন্ধকারে এই ধরনের দাদাগিরি কে তাই তোলা আদায়ের জন্য হামলা বলে মন্তব্য করেছে বিরোধী দল বিজেপি। লালবাজারের পক্ষ থেকে বুধবার বিকেলে জানিয়ে দেওয়া হয় এই ঘটনায় যে চারজন নিউ আলিপুর থানার পুলিশ অফিসার যুক্ত ছিলেন তাদের চিহ্নিত করে অনৈতিক কাজ করার দায় সাসপেন্ড করা হয়েছে।

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?