‘বিদেশে খেলা মানে ছুটি কাটানো নয়’, বিসিসিআইয়ের কোন নিয়মকে সমর্থন করলেন গম্ভীর?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর বিসিসিআইয়ের সংশোধিত ভ্রমণ নীতিগুলিকে সমর্থন করেছেন। তিনি বলেছেন ২০২৪-২৫ মরসুমে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-৩ পরাজয়ের পর বিসিসিআই যে সকল নিয়ম তৈরি করেছে তা যথার্থ। দীর্ঘকালীন বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারের উপস্থিতি সীমিত করা হয়েছে। এই বিষয়ে সহমত পোষণ করেছেন গৌতম গম্ভীর।

গত জানুয়ারিতে বিসিসিআই নিয়মে সংশোধন আনে। সংসোধিত নিয়মানুসারে, ৪৫ দিন বা তার বেশি সময় ধরে চলা টুর্নামেন্টে পরিবারের সদস্যরা ২ সপ্তাহ পর্যন্ত থাকতে পারবেন। ছোট সফরে সর্বোচ্চ দিন সংখ্যা করা হয়েছে ৭।

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের আগে চেতেশ্বর পূজারার সঙ্গে কথোপকথনকালে, গম্ভীর সফর নিয়ে খেলোয়াড়দের উদ্বেগের কথা বলেছেন। জানিয়েছেন খেলোয়ারদের পরিবারের সঙ্গে কাটানো দিনসংখ্যা নির্দিষ্ট করার বিষয়ে তিনি বোর্ডের সঙ্গে সহমত। গম্ভীর বললেন, “পরিবার গুরুত্বপূর্ণ, কিন্তু একটা জিনিস মাথায় রাখা উচিত – বিদেশে একটা উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে। ছুটি কাটাতে আসা হয়নি। তুমি এখানে এসেছ একটা বড় কাজের জন্য। তবে আমি কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানোর বিপক্ষে নই।”

টিম ইন্ডিয়ার হেড কোচ গম্ভীর বিশ্বাস করেন, ‘পরিবার থাকা গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আপনার মনোযোগ দেশকে গর্বিত করার দিকে থাকে এবং আপনার ভূমিকাটি অন্য যে কোনও কিছুর চেয়ে বড় হয়, সেই সঙ্গে যদি আপনি লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে আমার মনে হয় বাকি সবকিছু ঠিক আছে। কিন্তু আমার কাছে, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য অন্য যে কোনও কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে হবে।’

আইপিএল ২০২৫ মরসুমের আগে বিসিসিআইয়ের নিষেধাজ্ঞা নিয়ে দ্বিমত পোষণ করেছিলেন বিরাট কোহলি। বেঙ্গালুরু (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে তিনি বলেছিল, ‘মানুষকে বোঝানো খুবই কঠিন যে যখন স্ট্রেস থাকে তখন পরিবারের কাছে ফিরে যাওয়া কতখানি আরামদায়ক হয়। আমার মনে হয় না মানুষ বুঝতে পারে যে তোমার সঙ্গে পরিবার থাকা কতখানি বড় ব্যাপার। আমি অত্যন্ত খারাপ লাগা নিয়েই জানাচ্ছি যারা এই বিষয়ের সঙ্গে যুক্ত নন তাদের নিয়ে আলোচনা চলছে। অথচ তাঁদের হয়তো দূরে রাখা উচিত।”

কোহলি সেদিন স্পষ্ট জানিয়েছিলেন তিনি চান তাঁর পরিবার সবসময় তাঁর সঙ্গে  থাকুক। তাঁর মতে, “আমি আমার ঘরে গিয়ে একা বসে দুঃখিত হতে চাই না। আমি একটি স্বাভাবিক জীবনযাপন করতে চাই। তবেই তুমি তোমার খেলাকে একটি দায়িত্ব হিসেবে বিবেচনা করতে পারবে যদি তুমি পরিবারকেও দায়িত্ব হিসেবে গ্রহণ করতে পারো। একবার সেই দায়িত্ব পালন করলে, তুমি আবার তোমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।’

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান