ঠিকাদারের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ, মাল পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মাল: ঠিকাদারের কাছ থেকে ঘুষ চাওয়ায় মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ি’র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন)পুষ্পক রায়। অতিরিক্ত জেলাশাসকের নির্দেশে এই ঘুষ কাণ্ডের তদন্ত করছেন মহকুমা শাসক(SDO) শুভম কুণ্ডাল । শিলিগুড়ির ঠিকাদার শিবরতন আগরওয়াল মাল পুরসভার বর্তমান চেয়ারম্যান উৎপল ভাদুডির বিরুদ্ধে তার কাছে ঘুষ চাওয়ার অভিযোগ এনেছেন। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মাল পুরসভার বর্তমান চেয়ারম্যান। তার দাবি চক্রান্ত করে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে তিনিও এই ঘটনার তদন্ত দাবি করেছেন।

প্রশাসন তদন্ত করে সঠিক তথ্য সামনে অনেক এই দাবি জানিয়েছেন মাল পুরসভার চেয়ারম্যান। ঠিকাদারের অভিযোগ ২০১৭ সালে তিনি মালবাজার শহরে হাই মাস্ক বাতিস্তম্ভ লাগানোর জন্য যাবতীয় সামগ্রী সরবরাহ করেছিলেন। সামগ্রিক বাবদ বিল হয়েছিল ৫০ লক্ষ ৭৫ হাজার টাকা। এর মধ্যে ৪৫ লক্ষ টাকা তাকে দেওয়া হয়। বাকি বকেয়া ৫ লক্ষ ৭৫ হাজার টাকা চাইতে তিনি বহুবার পুরসভায় গিয়েছিলেন। কিন্তু বকেয়া টাকা পাননি। উপরন্ত ওই ঠিকাদার শিবরতনের অভিযোগ তার বকেয়া টাকা দিতে চেয়ারম্যান ও পুরসভার ফিনান্স অফিসার তার কাছে ঘুষ চেয়েছিলেন। এই অভিযোগ অস্বীকার করে মাল পুরসভার বর্তমান চেয়ারম্যান উৎপল ভাদুড়ি জানান ওই ঠিকাদারের পেশ করা বিল এবং তার হিসাব সঠিক নেই।

সেটা ধরা পড়ে যাওয়ার পর তিনি এখন মিথ্যা অভিযোগ সামনে আনছেন। প্রশাসন প্রকৃত তদন্ত করুক সত্য সামনে চলে আসবে। এই ঘটনাকে কেন্দ্র করে মাল পুরসভায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। অতি দ্রুত এই তদন্ত করে মাল মহকুমা শাসক শুভম কুণ্ডালকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক পুষ্পক রায়। জানা গেছে এই তদন্তে খুব শীঘ্রই ওই ঠিকাদার এবং মাল পুরসভার চেয়ারম্যান জেরার মুখোমুখি হবেন মহকুমা শাসকের।

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?