মানিকচকে তিন দিন নিখোঁজ থাকার পর আমবাগান থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: তিনদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানের মধ্যে উদ্ধার হল এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে ঘিরে শনিবার জোর চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার(Manickchak P.S.0 সেখপুরা এলাকায়। জানা গেছে, মৃত মহিলার নাম মুশতারা বিবি(Mustara Bibi)। বয়স ৩৪ বছর। স্বামীর নাম সেখ কামরুজ্জামান। পেশায় দিন মজুর। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, গত ৯ জুলাই রাত থেকেই ওই মহিলা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করে, পুলিশে মিসিং ডায়েরি করেও তার কোন হদিশ মেলেনি। অবশেষে শনিবার বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে এক আমবাগানে তাকে গলায় ফাঁস লাগিয়ে আমগাছে ঝুলতে দেখেন স্থানীয়রা।

এই খবর চাউর হতেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়রা জানান, ওই মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই মনে হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পুলিশ ওই মহিলার মৃত্যু কি কারনে সেই সম্পর্কে নিশ্চিত হতে পারবে। গ্রামবাসীদের দাবি গত ৯ জুলাই রাতে ওই মহিলার স্বামী যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন সে বাড়ি থেকে বের হয়ে যান। ১০ জুলাই থেকে টানা তিন দিন ওই মহিলাকে গ্রামবাসীরা সর্বত্র খুঁজে বেড়ায় কিন্তু কোথাও তার সন্ধান পায় না।

এরপর শনিবার সকাল সাড়ে দশটার পর এক ব্যক্তি আমবাগানে ছাগল চরাতে গেলে সেই প্রথম ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। তারপর অন্যান্য গ্রামবাসীদের খবর দিলে তার স্বামী ছুটে আসে এবং পুলিশে খবর দিলে পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় আত্মহত্যা নাকি অন্য কোন বিষয় তা খতিয়ে দেখছে পুলিশ।

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?