৫০০ কোটির প্রকল্প পুরো জলে, প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল রেওয়া বিমানবন্দরের সীমানা প্রাচীর

Share:

 নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ২৪ ঘন্টার প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মধ্যপ্রদেশের রেওয়ায় নবনির্মিত বিমানবন্দরের সীমানা প্রাচীর। প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে বিমান বন্দরটি। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপনের পর, বিমানবন্দরটি সম্পূর্ণ হতে সময় লেগেছে প্রায় দেড় বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালের ২০ অক্টোবর বিমানবন্দরটির ভার্চুয়াল উদ্বোধন করেন।

এই বিমানবন্দরটি নির্মাণের জন্য পাঁচটি গ্রামের প্রায় ৩২৩ একর জমি ৯৯ বছরের জন্য ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। ভোপাল, জব্বলপুর, খাজুরাহো, ইন্দোর এবং গোয়ালিয়রের পরে রেওয়া হল রাজ্যের ষষ্ঠ বিমানবন্দর, যা বেসামরিক বিমান চলাচলের ডিজিসিএ (The Director general of Civil aviation) নিজে  লাইসেন্স দিয়েছেন। এটি জেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে নির্মিত। বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাতের কারণে, বিমানবন্দর এলাকার মাটি হঠাৎ ধসে যায়। তার ফলে প্রাচীরের একটি অংশ ধসে পড়ে।

বিমানবন্দরের রানওয়ের মোট দৈর্ঘ্য ২৩০০ মিটার। বিমানবন্দর থেকে দুটি ফ্লাইট যাওয়া আসা করছে। প্রথম ফ্লাইটটি ভোপাল থেকে খাজুরাহো হয়ে রেওয়া আসছে। এরপর ফ্লাইটটি সিংরাউলির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর একটি ফ্লাইট  জবলপুর হয়ে রেওয়া থেকে ভোপালের সাথে সংযোগ স্থাপন করছে। বর্তমানে কেবল ১৯ আসন বিশিষ্ট বিমান পরিচালিত হচ্ছে। তবে, ১৯ থেকে ৭২ আসন বিশিষ্ট বিমানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ভার্চুয়ালি বিমানবন্দরটি উদ্বোধন করেছিলেন। কর্তৃপক্ষের মতে, রেওয়া বিমানবন্দরটি পরবর্তী ৫০ বছরের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক নবনীত চৌধুরী বিমানবন্দরের প্রাচীর ধসে পড়া সম্পর্কে বলেছেন, “ভারী বৃষ্টিপাতের কারণে আশেপাশের এলাকা থেকে আসা জল বাউন্ডারি ওয়ালে আঘাত করে। স্বাভাবিকভাবেই প্রাচীর জলের চাপ ধরে রাখতে পারেনি। রানওয়ে সম্পূর্ণ ঠিক আছে। এতে কোনও ক্ষতি হয়নি। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। বাতাসের গতি এবং বিমান বন্দরের মানুষের প্রবেশ রোধ করার জন্য বাউন্ডারি ওয়াল বানানো হয়েছিল। জল রোধের জন্য নয়। এখন নতুন করে যে প্রাচীর দেওয়া হবে তা নতুন নকশায় করা হবে।”

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন