বিহারের ভোটার তালিকায় নেপাল, বাংলাদেশ, মায়ানমারের অনুপ্রবেশকারী! নির্বাচন কমিশনের তথ্য চমকে যাওয়ার মতো

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা:  বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR)চলাকালীন, নির্বাচন কমিশন চমকপ্রদ তথ্য প্রকাশ করতে শুরু করেছে। উচ্চপদস্থ সূত্র মারফত খবর, বিহারে SIR-এর সময় ঘরে ঘরে পরিদর্শন করা হয়েছে। তাতে এমন সব তথ্য উঠে এসেছে যা দেখলে চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার অবস্থা। বুথ লেভেল অফিসাররা অর্থাৎ BLO-রা নেপাল, বাংলাদেশ এবং মায়ানমার থেকে অবৈধভাবে আসা বিপুল সংখ্যক মানুষকে খুঁজে পেয়েছেন যারা বিহারে বসে রয়েছেন।

চূড়ান্ত তালিকা ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হবে

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে যে চলতি বছর ১ আগস্টের পরে যথাযথ যাচাই করে এই অনুপ্রবেশকারীদের নাম ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকায় এদের নাম অন্তর্ভুক্ত করা হবে না। আশা করা হচ্ছে যে ৩০ সেপ্টেম্বরের পরে কমিশন এই সংখ্যার পরিসংখ্যানও প্রকাশ করবে। ভোটার তালিকা পর্যালোচনার অংশ হিসেবে ভোটার গণনা ফর্ম জমা দেওয়ার কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

৮০ শতাংশ ভোটার তথ্য দিয়েছেন

এখনও পর্যন্ত, ৮০ শতাংশেরও বেশি ভোটার নিজেদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, আধার নম্বর, ভোটার পরিচয়পত্র প্রদান করেছেন একটি ফর্ম পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে। কমিশন এই কাজের শেষ তারিখ ২৫শে জুলাই নির্ধারণ করেছে। তবে আশার কথা

নির্ধারিত সময়সীমার আগেই এই কাজ সম্পন্ন করা হবে

১ আগস্ট প্রকাশিত হতে চলা ভোটারদের খসড়া তালিকায় যাদের নাম নেই, তারা ভোটদানের জন্য প্রথমে রেজিস্টার আধিকারিক, জেলা নির্বাচন আধিকারিক এবং তারপর রাজ্যের প্রধান নির্বাচন আধিকারিকের কাছে আবেদন জানিয়ে শংসাপত্র পেতে পারেন। ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

বিএলও এই নথিগুলি চাইছে

– স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত সার্টিফিকেট

– কাস্ট সার্টিফিকেট

– জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)

– পাসপোর্ট

– রাজ্য সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া পারিবারিক নিবন্ধন

– ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাংক, পোস্টঅফিস, এলআইসি ইত্যাদি কর্তৃক জারি করা যে কোনও শংসাপত্র

– সরকার কর্তৃক কোন জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট

– উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বার্থ সার্টিফিকেট

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন