দিল্লিতে এসে ত্রিপুরার ছাত্রী নিখোঁজ, চার মাস ধরে বন্ধ ফোন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি:  ত্রিপুরার ১৯ বছর বয়সী এক তরুণী রহস্যজনকভাবে দিল্লিতে এসে নিখোঁজ হয়েছে বলে খবর। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের আত্মারাম সনাতন ধর্ম কলেজের ছাত্রী স্নেহা দেবনাথ তার বাবা-মায়ের সঙ্গে শেষ কথা বলেছিলেন ৭ জুলাই। তাঁর পরিবার জানিয়েছে যে সে গত চার মাস ধরে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনও টাকা তোলেনি। কোনও জিনিসপত্রও কেনেনি।

চার মাস আগে এক ভোরে ওই তরুণী ৫:৫৬ মিনিটে তার পরিবারকে জানান যে তিনি বন্ধু পিটুনিয়ার সঙ্গে সরাই রোহিলা স্টেশনে যাবেন। তিন ঘন্টা পরে আচমকা তাঁর ফোন বন্ধ হয়ে যায়। এরপর পরিবারের পক্ষ থেকে পিটুনিয়ার সঙ্গে যোগাযোগ করা। কিন্তু তিনি জানান স্নেহার সঙ্গে তাঁর রোহিলা যাওয়ার কোনও পরিকল্পনাই ছিল না।

স্নেহার পরিবার পরে এক ক্যাব চালককে খুঁজে বের করে। তিনি নিশ্চিত করেন যে স্নেহাকে দিল্লির সিগনেচার ব্রিজের কাছে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ওই এলাকায় সিসিটিভি ছিল না। ফলে, ক্যাব থেকে নামার পর থেকে পুলিশ স্নেহার কার্যকলাপ সম্পর্কে আর কোনও খোঁজ পায়নি।

নিখোঁজের পর, দিল্লি পুলিশ জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) সহ, সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটি বিশাল অনুসন্ধান অভিযান শুরু করে। তবে এক সপ্তাহ পরেও অনুসন্ধান অভিযানে কোনও ফল পাওয়া যায়নি।

ঘটনাটি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার নজরে আসার পর, মুখ্যমন্ত্রী মানিক সাহা পুলিশকে কলেজ ছাত্রী স্নেহাকে খুঁজে বের করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ঘটনাটি স্বীকার করে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কার্যালয় এক্স হ্যান্ডেলে জানিয়েছে, “সাব্রুমের বাসিন্দা স্নেহা দেবনাথের বিষয়টি মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নজরে এসেছে। এর পর, অবিলম্বে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।”

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন