দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নারায়ণগঞ্জের পুরভোটে কাউন্সিলর পদে ফের জয়ী ‘করোনা হিরো’ খোরশেদ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: করোনার প্রথম ঢেউয়ে যখন দেশজুড়ে মৃত্যুঝড় উঠেছিল, তখন জীবনের মায়া ত্যাগ করে মারণ ভাইরাসের ছোবলে মৃতদের শেষকৃত্যের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন তিনি। কে হিন্দু, কে মুসলিম-তা দেখেননি। তাঁর চোখে সবাই ছিল, মানুষ। স্বামী বিবেকানন্দের অমোঘ বাণী, ‘জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর’কেই আঁকড়ে ধরেছিলেন নারায়ণগঞ্জ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ওরফে খোরশেদ। করোনার কালবেলায় বন্দর নগরীর হিন্দুদের কাছে তিনি হয়ে উঠেছিলেন, দেবতা। মুসলিমদের কাছে ফেরেশতা। গোটা দেশের মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন ‘করোনা হিরো’ হিসেবে। অসহায় মানুষের পাশে ‘বন্ধু’ হিসেবে দাঁড়ানোর প্রতিদান পেলেন তিনি। রবিবার নারায়ণগঞ্জ পুর নিগমের ভোটে ১৩ নম্বর ওয়ার্ড থেকে ফের কাউন্সিলর হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে খোরশেদ পেয়েছেন ১৩ হাজার ৭৯২ ভোট। আর তাঁর নিকটতম প্রার্থী পেয়েছেন মাত্র এক হাজার ২২ ভোট। অর্থা‍ৎ ১২ হাজার ৭৭০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি। সাধারণ ভোটারদের কাছ থেকে বিপুল সমর্থন পেয়ে আপ্লুত করোনা হিরো খোরশেদ। প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ‘এই জয় আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। মানুষ আমার উপরে যে বিশ্বাস রেখেছেন, তার মূল্য দিতে নিজের জীবন দিতেও রাজি।’

২০২০ সালে করোনার বেনজির তাণ্ডবে রীতিমতো লণ্ডভণ্ড নারায়ণগঞ্জ। শহরজুড়ে মৃত্যুঝড় উঠেছিল। চোখের সামনে পড়ে রয়েছে প্রিয়জনের মৃতদেহ। প্রাণভয়ে সেই মৃতদেহ ছুঁয়েও দেখছে না পরিবারের সদস্যরা। প্রতিবেশীরাও দরজায় খিল এঁটেছিলেন। ঘন্টার পর ঘন্টা পড়ে থাকা সেই মৃতদেহের পাশে ‘আশীর্বাদ’ হয়ে আসেন একজন। সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে ঝুঁকি জেনেই ধরেন মৃতদেহ। তারপর নিয়ে যান সৎকারের জন্য। পুরো টিম নিয়ে করোনার প্রথম ঢেউয়ের সময়ে ৬১টি মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করেছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ওরফে খোরশেদ। এক সময়ে মারণ ভাইরাস থাবা বসিয়েছিল তাঁর শরীরে। কিন্তু অসহায় মানুষের পাশে পরিত্রাতা হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। ফের ঝাঁপিয়ে পড়েছেন মানবসেবায়। মৃতদেহ নিয়ে ছুটেছেন শ্মশান থেকে কবরস্থানে। সেই মানবসেবারই প্রতিদান পেলেন পুরভোটে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ