ফ্ল্যাট ভাড়া, ইলেকট্রিক বিল পরিশোধের টাকা নেই, দেনার দায়ে ডাকাতি, গ্রেফতার ২ জাতীয় খেলোয়াড়

তাঁরা এতটাই আর্থিক সঙ্কটে ভুগছিলেন যে ফ্ল্যাট ভাড়া এবং বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছিলেন না। এরপরেই অপরাধী হয়ে ওঠেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেটের জ্বালায় শেষে ডাকাতির পথ বেছে নিলেন কানপুর বিশ্ববিদ্যালয়ের দুজন ডিপ্লোমা পড়ুয়া। যাঁরা কিনা পেশায় জাতীয় খেলোয়াড়ও। এমন স্বচ্ছলতা থাকার পরেও ক্ষুধার জ্বালা মেটাতে চুরি-ডাকাতির পথ বেছে নিয়েছেন তাঁরা। তাঁরা এতটাই আর্থিক সঙ্কটে ভুগছিলেন যে ফ্ল্যাট ভাড়া এবং বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছিলেন না। এরপরেই অপরাধী হয়ে ওঠেন তাঁরা। জানা গিয়েছে, অভিযুক্ত উৎকর্ষ জাতীয় স্তরের একজন হকি খেলোয়াড় এবং শ্রেয়াংশ সিংহ একজন হ্যান্ডবল খেলোয়াড়। সূত্রের খবর, সম্প্রতি তারা দুজনেই সঙ্গীদের সঙ্গে মিলে দিল্লির এক ব্যবসায়ীর সব লুটে নিয়েছেন।

গত ১১ জুলাই, ব্যবসায়ী সংকেত ত্রিপাঠী দিল্লি থেকে তাঁর লাগেজ নিয়ে রাওয়াতপুর স্টেশনে পৌঁছেছিলেন। নামার সঙ্গে সঙ্গেই তিনি একটি ওয়াগনআর গাড়ি দেখতে পান। যার মধ্যে তিন অপরাধী ছিলেন। একজন বাইরে দাঁড়িয়ে আছেন। তাঁরা প্রথমেই ব্যবসায়ীকে তাঁর গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বলেন যে, তাঁরাও একই জায়গায় যাচ্ছেন। তাই তাঁরা তাঁকে পৌঁছে দেবেন। এরপর তাঁদের বিশ্বাস করে ব্যবসায়ীরা গাড়িতে উঠে বসেন। এরপর অপরাধীরা গাড়িটি কল্যাণপুরের একটি নির্জন রাস্তায় থামিয়ে দেয়। এরপর তারা ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে তাঁকে চরম মারধর করে এবং তার টাকা-পয়সা এবং জিনিসপত্র ছিনতাই করে।

এরপর, তাঁরা তাকে গাড়ি থেকে বের করে সেখানেই ফেলে রেখে দিয়ে আসে। এরপর অভিযুক্তরা UPI-এর মাধ্যমে ব্যবসায়ীর মোবাইল থেকে তাঁদের অ্যাকাউন্টে ১৫,০০০ টাকা ট্রান্সফার করে। সর্বশান্ত হয়ে ওই ব্যবসায়ী রাওয়াতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ নজরদারি এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে তদন্ত শুরু করেন। গতকাল রবিবার চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তদন্তে জানা গিয়েছে যে, দীনেশ যাদব ইতিমধ্যেই অনেক মামলার আসামি। তিনি পুরো ডাকাতির পরিকল্পনাটি নিজেই করেছিলেন। পাশাপাশি পুলিশি জেরায় অভিযুক্ত যুবকরা স্বীকার করেছেন যে, ফ্ল্যাটের ভাড়া এবং বিদ্যুৎ বিল দেওয়ার মতো টাকা তাঁদের কাছে ছিল না। তাই তাঁরা অপরাধের পথে হেঁটেছেন।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক