থরহরিকম্প শুরু পাকিস্তানের, আগামী সপ্তাহেই পাক সীমান্তে মোতায়েন হতে চলেছে ৩টি অ্যাপাচে হেলিকপ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সেনাবাহিনীর আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধি এবং গোয়েন্দা অভিযানের ক্ষেত্রে এক বিরাট অগ্রগতির দিকে এক অগ্রসর ভারতের। আগামী ২১শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ প্রতীক্ষিত অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের প্রথম ব্যাচ ভারতে আস্তে চলেছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সূত্রের মতে, হেলিকপ্টারগুলি পাক সীমান্তে মোতায়েন করা হবে। ‘ট্যাঙ্কস ইন দ্য এয়ার’ নামেও পরিচিত এই AH-64Es অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারগুলি ভারতীয় বিমান বাহিনীর (IAF) হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করবে।

রাজস্থানের যোধপুরে সেনাবাহিনীর প্রথম অ্যাপাচে স্কোয়াড্রন তৈরির ১৫ মাস পর এই খবর সামনে এসেছিল। কিন্তু সরবরাহ ক্ষেত্রে ব্যাঘাত এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে হেলিকপ্টার মোতায়েনের কাজ বারবার স্থগিত করা হচ্ছিল। ভারতীয় বিমান বাহিনীর দুটি স্কোয়াড্রন ইতিমধ্যেই সক্রিয় রয়েছে। তাঁর মধ্যে একটি পাঠানকোটে এবং অন্যটি জোরহাটে।

এর আগে ভারতীয় বিমান বাহিনী ২০১৫ সালে মার্কিন সরকার এবং বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তির আওতায় ২২টি অ্যাপাচে হেলিকপ্টার ক্রয় করেছিল। ২০২০ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় বিমানবাহিনীকে ২২টি অ্যাপাচে অ্যাটাকের সরবরাহ করে। সে বছরের শেষের দিকে, যখন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথম ভারত সফর করেন, তখন নয়াদিল্লি ছয়টি অ্যাপাচে কেনার জন্য ৬০০ মিলিয়ন ডলারের একটি চুক্তিতে স্বাক্ষর করে। এর আওতায়, প্রথম ব্যাচটি ২০২৪ সালের মে থেকে জুনের মধ্যে ভারতে সরবরাহ করার কথা ছিল। তবে, নানা কারণে তা মোতায়েনে দেরি হয়।

২০২৩ সালে, ভারতীয় সেনাবাহিনী টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড এবং বোয়িংয়ের যৌথ উদ্যোগে হায়দরাবাদের টাটা বোয়িং অ্যারোস্পেস লিমিটেড থেকে তাদের প্রথম AH-64 অ্যাপাচে হেলিকপ্টার পায়। অত্যাধুনিক টার্গেটিং সিস্টেম সম্পন্ন অ্যাপাচে হেলিকপ্টার যে কোনওরকম আবহাওয়ায় লক্ষ্যবস্তু সম্পর্কিত সঠিক তথ্য সরবরাহ করতে পারে। এগুলিতে নাইট ভিশন নেভিগেশন সিস্টেমও রয়েছে, যা সেনাবাহিনীর আক্রমণাত্মক ক্ষমতাকে আরও কার্যকর করে তুলতে সক্ষম। সেই সঙ্গে মজুত রয়েছে নেভিগেশন, সেন্সর এবং অস্ত্র ব্যবস্থাও। এর পাশাপাশি অ্যাপাচে হেলিকপ্টারগুলি কেবল আক্রমণের জন্যই নয়, নিরাপত্তা, গোয়েন্দাগিরি এবং শান্তি অভিযানেও ব্যবহার করা যেতে পারে।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক