‘INDIA’ জোটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিল কেজরিওয়ালের আপ, বিজেপির সঙ্গী হচ্ছে?

বড় চিড়! 'INDIA' জোটের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, তবে কী বিজেপির সঙ্গী হচ্ছে AAP? বাড়ছে উদ্বেগ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় চিড়! ‘INDIA’ জোটের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, তবে কী বিজেপির সঙ্গী হচ্ছে AAP? বাড়ছে উদ্বেগ। যদিও দিল্লি বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে হেরে আপের ভিট আলগা হয়ে গিয়েছে। দল থেকে সরে দাঁড়িয়েছেন অনেক সদস্য। তবে INDIA জোট থেকে আপের সরে যাওয়া সংসদে কি বিরোধীদের কণ্ঠস্বর দুর্বল করে দেবে? আগামী ২১ জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বর্ষাকালীন (Monsoon) অধিবেশন। যা চলবে ২১ আগস্ট পর্যন্ত। এদিকে মোদি সরকারকে কোণঠাসা করার জন্য সংসদ অধিবেশনের মধ্যেই ইন্ডিয়া ব্লক একটি সভা ডেকেছিল। সেখানেই আম আদমি পার্টি অংশগ্রহণ করছে না। সুতরাং রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি, বিরোধী ঐক্য থেকেও নিজেকে দূরে সরিয়ে নিয়েছে আপ। আর এতেই বাড়ছে উদ্বেগ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রেখেছিল বিরোধী ‘ইন্ডিয়া অ্যালায়েন্স’। কিন্তু ইন্ডিয়া জোটের গাঁটছড়া ছিন্ন করল আপ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই ধীরে ধীরে এই জোট থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিল আপ। আর এখন ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করে দিল আপ।

আম আদমি পার্টির এই রাজনৈতিক পদক্ষেপ সংসদে বিরোধীদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বরকে দুর্বল করে দিতে পারে! তবে সংসদের বর্ষাকালীন অধিবেশন গত ১২ আগস্ট পর্যন্ত নির্ধারিত ছিল, কিন্তু মোদি সরকার এক সপ্তাহ বাড়িয়েছে। অধিবেশন শুরুর আগেই সুনির্দিষ্ট বিষয়গুলিতে মোদি সরকারকে কোণঠাসার পরিকল্পনার জন্যে ইন্ডিয়া অ্যালায়েন্স শুক্রবার সন্ধ্যায় একটি অনলাইন সভা ডেকেছিল। পাশাপাশি শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে একটি জোট সভা ডাকা হয়েছে। সেখানেই অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করল আপ। এইভাবে, AAP ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করল। এ বিষয়ে AAP সাংসদ সঞ্জয় সিংহ স্পষ্ট করে দিয়েছেন যে, “আমার দল এই সভায় অংশ নেবে না। আমাদের দল এবং অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে, আমরা ভারত জোটের বাইরে। তবে AAP সমন্বয় বজায় রাখবে এবং সংসদীয় ইস্যুতে TMC এবং DMK-কে সমর্থন করবে, কারণ এই দল গুলিও AAP-কে সমর্থন করে। ভারত জোট শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্য ছিল। কিন্তু এরপরে আম আদমি পার্টি দিল্লি, পঞ্জাব ও গুজরাতের উপনির্বাচনে একা অংশগ্রহণ করে। আপের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দিল্লিতে ইউপি, বিহার এবং পূর্বাঞ্চলের জনগণের বিরুদ্ধে বুলডোজার চালানো এবং তাদের বাড়িঘর ও দোকানপাট ভেঙে ফেলা। এছাড়াও, আপ উত্তর প্রদেশে সরকারি স্কুল বন্ধের বিষয়টিও জোরালোভাবে উত্থাপন করবে।”

যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর AAP ভারত জোট থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিল। কিন্তু তাও তারা সংসদ থেকে শুরু করে রাজপথ পর্যন্ত বিরোধী দলের সঙ্গে একযোগে মোদি সরকারের নীতির বিরোধিতা করেছে। অর্থাৎ মোদি বিরোধী দলগুলির অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর ছিল আপ। কিন্তু বর্ষা অধিবেশনে AAP-এর জোট থেকে বিচ্ছিন্ন হওয়া, বিরোধীদের কন্ঠস্বর দূর্বল করতে পারে বলে ধারনা রাজনীতি বিশেষজ্ঞদের। বর্তমানে আপের ৮ জন রাজ্যসভার সাংসদ এবং ৩ জন লোকসভার সাংসদ রয়েছে। এদিকে ভারত জোট বর্ষা অধিবেশনে মোদি সরকারকে কোণঠাসা করার কৌশল তৈরি করেছে। যেখানে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন, অপারেশন সিঁদুর এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাবির মতো বিষয়গুলি প্রধানত উত্থাপন করার প্রস্তুতি করা হচ্ছে, কিন্তু তাতেই সঙ্গী হবে না AAP। তবে কী বিজেপির সঙ্গী হবে আপ, তা আগামী সময় বলবে। তবে ভারত জোটে আপের আসল দ্বন্দ্ব কংগ্রেসের সঙ্গে। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, গুজরাত এবং গোয়ার মতো রাজ্যে আপ এবং কংগ্রেসের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। যদিও আপ তার মিত্রদের যেমন এসপি, টিএমসি এবং ডিএমকে-র সঙ্গে আরও ভাল সমন্বয় সাধন করেছে, তবুও কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্ক ক্রমাগত অবনতি হচ্ছে। এদিকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর, শিবসেনা (উদ্ধব ঠাকরে) এবং কংগ্রেসের মধ্যেও উত্তেজনা দেখা দিয়েছে। অর্থাৎ ভারত জোটের মধ্যে থাকা সমস্ত দল নিজস্ব পথ বেছে নিয়েছে।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক