বন্ধুর সঙ্গে গতির লড়াইয়ে পাল্লা দিতে গিয়ে ২ জনকে পিষে দিল পুলিশ কর্তার ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: সপ্তাহের শুরুতেই গুজরাতের ভাবনগরে এক পুলিশ কর্মীর ছেলের গাড়ি পিষে দিয়েছে দু’জনকে। দু’জন মারা গিয়েছেন, আহত হয়েছেন আরও দু’জন। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, হর্ষরাজ সিং গোহিল (২০) নামে অভিযুক্ত যুবক বিকেল ৪টের দিকে কালিয়াবীড় এলাকার একটি জনাকীর্ণ রাস্তায় বন্ধুর সঙ্গে গাড়ির গতির লড়াই পাল্লা দিচ্ছিল। হর্ষরাজ চালাচ্ছিল ক্রেটা, তার বন্ধু চালাচ্ছিলেন একটি লাল রঙের ব্রেজা। গোটা ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। তাতে দেখা যাচ্ছে একটি দ্রুতগামী সাদা ক্রেটা গাড়ি দুই পথচারীকে ধাক্কা দেওয়ার পর একটি স্কুটারের সঙ্গে সংঘর্ষ করে।

হর্ষরাজের বাবা স্থানীয় অপরাধ দমন শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অনিরুদ্ধ সিং ভাজুবা গোহিল। এদিন হর্ষরাজ ঘণ্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিল। ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দু’জনকে ধাক্কা দেয়, তারপর একটি বাইককে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ফেটে যায় বাইকের টায়ার। এতে দু’জন আরোহী আহত হন। শুধু এইটুকুই নয়, পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, নিয়ন্ত্রণহীন গাড়ির জন্য আরও অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলেই মারা যান ভার্গব ভট্ট (৩০) এবং চম্পাবেন ভাচানি (৬৫)। দুজনেই সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ভার্গব ২০২৪ সালে বিয়ে করেছিলেন। দুর্ঘটনার সময় তিনি কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। তিনি মধু সিলিকা নামে একটি কোম্পানির কর্মী ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি চালানোর শখ ছিল হর্ষরাজের। মাঝে মাঝেই বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ত সে। শুধু তাই নয়, সেই সঙ্গে চলত গতির পাল্লা।

২০ বছর বয়সী অভিযুক্তকে আটক করা হয়েছে। তাঁর বাবা এএসআই অনিরুদ্ধ সিং ভাজুবা গোহিল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে মারধর করেন। নিজেই ছেলেকে নিয়ে গিয়ে নীলমবাগ থানার হাতে তুলে নেয়। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতার করা হয়নি। সূত্রের খবর, শনিবার সন্ধ্যা ৬টার দিকে হর্ষরাজ সিং গোহিলকে গ্রেফতার করা হতে পারে।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক