ফরাসি কিংবদন্তি প্লাতিনির বাড়িতে চুরি, একাধিক পুরস্কার নিয়ে চম্পট দিল চোর

Share:

নিজস্ব প্রতিনিধি: ফরাসী ফুটবলের এক কিংবদন্তির নাম মিশেল প্লাতিনি। এমন উজ্জ্বল, খ্যাতিনামা ফুটবলারের বাড়িতেও নাকি চুরি। মার্সাইয়ের পূর্বাঞ্চলের শহর কাসিসে বাস প্লাতিনির। মার্সাই মূলত একটি বন্দর শহর। যখন চুরি হয় তখন মিশেল প্লাতিনি বাড়িতেই ছিলেন। জানা গিয়েছে, চোর এসে কিংবদন্তির বেশ কিছু ট্রফি ও মেডেল  নিয়ে গিয়েছে। মিশেল প্লাতিনির বাড়িতে চুরি হয়েছে, এই খবর প্রথম ব্রেক করে ফরাসি রেডিও আরটিএল। তারপর থেকে আরও অনেকেই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।

একসময়ের কিংবদন্তি ফুটবলার আজ সত্তরোর্ধ্ব বৃদ্ধ। তিনি বাড়িতেই ছিলেন। আচমকা বাগানে শব্দ শুনতে পান। দেখতে যান কে রয়েছে বাগানে। ইতিমধ্যে প্লাতিনির চোখে পড়ে জানলার পাশে কালো হুডি পরিহিত কেউ দাঁড়িয়ে রয়েছে।  প্লাতিনি লোকটিকে ধরতে যান, কিন্তু পারেননি। তার আগেই চম্পট দেয় সে। বাগানের মধ্যেই ছিল প্লাতিনির একটি ঘর। সেখানে রাখা থাকত তাঁর ফুটবল জীবনের নানা সম্মাননা, মেডেল। ঘরে গিয়ে সব মিলিয়ে দেখতে গিয়ে প্লাতিনি দেখেন চোর এসে কমপক্ষে ২০টি পুরস্কার নিয়ে গিয়েছে।

ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে খবর। খবর পেয়ে তদন্তে নেমেছে মার্সাইয়ের আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ। তদন্তের ভার নিয়েছে অঁবজেনে ব্রিগেড। সরকারি কৌঁসুলির অফিস থেকে বলা হয়েছে, সন্দেহভাজনের তালিকায় কারা থাকতে পারে, কত টাকার পদক চুরি হয়েছে, অন্য আর কী কী জিনিসপত্র চুরি হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

ফুটবলার জীবন বরাবরই স্বর্ণাক্ষরে লেখার মতো ছিল মিশেল প্লাতিনির। ১৯৮৪ সালে ফ্রান্সের হয়ে জিতেছিলেন ইউরো কাপ, ১৯৮৩, ১৯৮৪ এবং ১৯৮৫ সালের ব্যালন ডি’অর জয়ী প্লাতিনি ইউরোপিয় ফুটবলর নিয়ন্ত্রক সংস্থা উয়েফার প্রাক্তন সভাপতি। নিজের ফুটবল জীবনে বরাবর অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে খেলে গিয়েছেন প্লাতিনি। ১৯৮৫ সালে জুভেন্তাসের হয়ে ইউরোপিয়ান কাপ (যা বর্তমানে চ্যাম্পিয়নস লিগ নামে পরিচিত) জেতেন তিনি। জাতীয় দলের হয় ৭২ ম্যাচ খেলে করেছিলেন ৪১ টি গোল। প্লাতিনি খেলেছিলেন ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপ সেমিফাইনালেও।

শুধু গর্বের ইতিহাস হয়, মিশেল প্লাতিনির ঝুলিতে রয়েছে কলঙ্কের ইতিহাসও।  ২০০৭-২০১৬ পর্যন্ত উয়েফার সভাপতি ছিলেন প্লাতিনি। সেই সময় ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ায় তাঁর। ৯ বছর পর চলতি সালে আদালত তাঁকে খালাস দিয়েছে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান