ফের বিজেপি শাসিত ওড়িশায় কিশোরীকে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরী: বছর পনেরোর এক কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করল দুর্বৃত্তরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার ওড়িশার পুরীতে। বর্তমানে ভুবনেশ্বরের এইমসে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই কিশোরী।

ওড়িশার নারী ও শিশু উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকা উপ-মুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা একটি এক্স হ্যান্ডেল পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “পুরী জেলার বালঙ্গায় কিছু দুর্বৃত্ত রাস্তার মধ্যে পনেরো বছর বয়সী এক কিশোরীর উপর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এই খবরে আমি দুঃখিত এবং মর্মাহত। মেয়েটিকে তৎক্ষণাৎ ভুবনেশ্বরের এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার চিকিৎসার জন্য সকল ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে। পুলিশ প্রশাসনকে অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিশোরীটি তার বন্ধুর বাড়ি যাচ্ছিল। সেই সময় বায়াবার গ্রামে তিনজন দুর্বৃত্ত এসে আচমকা মেয়েটির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর তিনজনেই চম্পট দেয়। স্থানীয়রা আগুন নিভিয়ে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বায়াবার গ্রামে পৌঁছায় পুলিশ। তারা সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখছে।

সদ্য ওড়িশায় কলেজ ক্যাম্পাসে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন ২২ বছর বয়সী বিএড-এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। অগ্নিদগ্ধ অবস্থায় তরুণীকে ভর্তি করা হয়েছিল ভুবনেশ্বর এইমস হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল। গত সোমবার রাত ১১.৪৬ নাগাদ মৃত্যু হয় নির্যাতিতার। ২২ বছর বয়সী বিএডের ছাত্রী আত্মহননের চেষ্টার ১১ দিন আগে কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে চিঠি লিখেছিলেন। সেখানে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এবং সতর্ক করেছিলেন যে যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয় তবে তিনি আত্মহত্যা করবেন। অবশেষে তাই হয়েছিল। অধ্যক্ষের অফিসের বাইরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল তরুণীর।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক