লজ্জিত লখনউ! স্কুল ভ্যানে ধর্ষিত ৪ বছরের শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ঘটে গিয়েছে একটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা। লখনউ ঐতিহাসিক শহর। এবার ঐতিহাসিক শহরের ইতিহাসও হল কলঙ্কিত। চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করল তারই স্কুলভ্যানের চালক। মেয়েটি বাড়িতে গিয়ে ইশারার ভঙ্গিতে সমস্ত ঘটনা জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে, পুলিশ একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত ভ্যান চালককে গ্রেফতার করেছে।

লখনউয়ের ইন্দিরানগরে অবস্থিত একটি নামী স্কুলের ছাত্রী চার বছরের শিশুটি। প্রতিদিনই সে স্কুল ভ্যানে যাতায়াত করত। অভিযোগ, স্কুলে নিয়ে সময় চালক শিশুটিকে ধর্ষণ করে। এরপর, মেয়েটি বাড়ি ফিরে এসে মাকে ঘটনাটি জানায়। মেয়ের কথা শুনে পরিবার হতবাক হয়ে যায়। শিশুটির মা তৎক্ষণাৎ স্কুলে যান বিষয়টি নিয়ে অভিযোগ জানান। সেই সময় অভিযুক্ত চালক মেয়েটির মাকে হুমকিও দেয়। স্কুল কর্তৃপক্ষও এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি।

এর পর বৃহস্পতিবার, নির্যাতিতা শিশুর মা ইন্দিরানগর থানায় ভ্যানচালক মহম্মদ আরিফ এবং ম্যানেজার সন্দীপ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত চালক মহম্মদ আরিফকে গ্রেফতার করেছে। অভিযোগে বলা হয়েছে যে ঘটনার সময় মেয়েটি ভ্যানে একা ছিল। সে বাড়ি ফিরে মাকে ইশারার মাধ্যমে সব কথা বুঝিয়ে বলে। এরপর তিনি মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানে শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। পুলিশের মতে, ধর্ষণের সময় শিশুটি হয়তো খারাপ কিছু হচ্ছে ভেবেই প্রতিবাদ করেছিল, তখন তাকে অভিযুক্ত মারধর করে, ভয় দেখায়। ফলে সে ভয় পেয়ে যায়। অভিযুক্তরা মেয়েটির মাকেও হুমকি দিয়েছিল যে যদি পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হয় তাহলে শিশুটিকে অপহরণ করা হবে।

গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ ভ্যানটি বাজেয়াপ্ত করেছে। উত্তর প্রদেশ পূর্ব জোনের ডিসিপি শশাঙ্ক সিং বলেন যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক