‘দায়িত্বজ্ঞানহীন প্রতিবেদন’, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় লিখে পাইলট ফেডারেশনের তোপের মুখে দুটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: দুটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংবাদ সংস্থার উপর জোর চটেছে দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP)। এই দুটি সংস্থার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার অভিযোগ এনেছে ভারতিয় পাইলট সংঘ। ইতিমধ্যেই এই দুই আন্তর্জাতিক মানের সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শুরু করেছে দ্য ফেদারেশন অফ ইন্ডিয়ান পাইলটস।

ফেডারেশন অভিযোগ করেছে যে, এই সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলিতে কোনও সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই, দুর্ঘটনার কারণ হিসাবে ‘পাইলটের ত্রুটি’কে দেখানো হয়েছে। অথচ এই তথ্য  সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। এফআইপি তাই দুটি সংবাদ সংস্থার কাছেই আইনি নোটিশ পাঠিয়েছে। সেই নোটিশে মিডিয়া সংস্থাগুলির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি দুই সংস্থারই প্রতিবেদনকে ‘সিলেক্টিভ অ্যান্ড আনভেরিফায়েড’ বলে বর্ণনা করা হয়েছে।

গত জুন মাসেই ভয়াবহ বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আহমেদাবাদ। বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানিনগরে দুর্ঘটনাটি ঘটে। একটি নির্মীয়মান বহুতলে ধাক্কা লেগে টেক অফের সময় বিপর্যয়ের মুখে পড়ে ১১ বছরের পুরনো লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ১ জন বাদে বিমানে থাকা সকলের মৃত্যু হয় এই ভয়াবহ বিমান দুর্ঘটনায়। শনিবার ১২ জুলাই প্রকাশ পায় দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট। বিবিধ তথ্যসম্বলিত সেই রিপোর্টে বলা হয় বিমানে দুটি ইঞ্জিনই বিকল হয়ে গিয়েছিল, দু’জন পাইলটই চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে বিকল্প মেশিন ব্যবহার করে বিমানটি বাঁচাতে, টেক অফের ১ সেকেন্ডের মধ্যে বিমানের যাবতীয় পাওয়ার কাট হয়ে গিয়েছিল সহ বিভিন্ন বিষয়।

কিন্তু নানা বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা ভিন্ন কথা বলছেন। একজন শীর্ষস্থানীয় বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছিলেন, এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর দুর্ঘটনাটি মনুষ্যকৃত কর্মকাণ্ডের ফলস্বরূপ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর তাতে সবচেয়ে বেশি যুক্ত থাকতে পারেন পাইলটরা। এই মত প্রথমবারের মতো পাইলট-প্ররোচিত দুর্ঘটনার সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে। যদিও চূড়ান্ত রিপোর্ট এখনও আসেনি। ফলে সবটা জানতে এখনও অপেক্ষা করতে হবে।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক