শেষমুহূর্তে হরভজন, শিখর ধাওয়ানদের আপত্তিতে বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ, ক্ষমা চাইল WCL

শেষ মুহূর্তে হরভজন সিংহ এবং শিখর ধাওয়ানদের আপত্তিতে বাতিন হল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (ডব্লিউসিএল)-এর ভারত-পাকিস্তান লিজেন্ডস ম্যাচ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষ মুহূর্তে হরভজন সিংহ এবং শিখর ধাওয়ানদের আপত্তিতে বাতিন হল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (ডব্লিউসিএল)-এর ভারত-পাকিস্তান লিজেন্ডস ম্যাচ। এই ম্যাচ নিয়ে তীব্র বিতর্ক এবং ক্ষোভের মধ্যে, আয়োজকরা একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ম্যাচটি বাতিলের ঘোষণা করেছেন। জানা গিয়েছে, বিতর্ক চলাকালীনই হরভজন সিংহ, শিখর ধাওয়ান, সুরেশ রায়না এবং ইউসুফ পাঠানের মতো একাধিক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এই ম্যাচ থেকে তাঁদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তাই শেষ মুহূর্তে ম্যাচটি বাতিল করা হয়েছে। এই বিষয়ে শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করে লিখেছেন, ‘আমার দেশই আমার কাছে সবকিছু এবং দেশের চেয়ে বড় কিছুই নয়।’

অন্যদিকে ক্ষমা চেয়ে WCL একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা সবসময় ক্রিকেট ভালোবাসি এবং আমাদের একমাত্র লক্ষ্য দর্শকদের কিছু ভালো এবং আনন্দের মুহূর্ত উপহার দেওয়া। যখন আমরা জানতে পারলাম যে এই বছর পাকিস্তানের হকি দল ভারতে আসছে, এবং সম্প্রতি ভারত-পাকিস্তান ভলিবল ম্যাচ-সহ আরও কিছু খেলায় দুই দেশের অন্তর্ভুক্ত হচ্ছে, তখন আমরা WCL-এ ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করে মানুষের জন্য কিছু স্মরণীয় এবং আনন্দের মুহূর্ত তৈরি করার কথা ভাবলাম। কিন্তু সম্ভবত এই প্রক্রিয়ায় আমরা অনেক মানুষের অনুভূতিতে আঘাত করেছি। অসাবধানতা বশত অনেক সংবেদনশীলতা উস্কে দিয়েছি। এর চেয়েও বড় কথা, আমরা সেই ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের একটি অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছি যারা দেশের জন্য অনেক গর্ব বয়ে এনেছেন। এর সঙ্গে, আমরা সেই ব্র্যান্ডগুলিকেও প্রভাবিত করেছি যারা শুধুমাত্র খেলার প্রতি ভালোবাসার কারণে আমাদের সমর্থন করেছিল। সেই কারণেই আমরা ভারত-পাক ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

অন্যদিকে আয়োজকরা ক্ষমা চেয়ে বলেছেন, ‘আমরা আবারও সকলের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আন্তরিক ভাবে ক্ষমা চাইছি। আমরা আশা করি মানুষ বুঝতে পারবে যে আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল ক্রিকেট প্রেমীদের কিছু আনন্দের মুহূর্ত উপহার দেওয়া।’ WCL এর বিবৃতি পোস্টের পরেই শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (ডব্লিউসিএল)-এ ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের প্রতিক্রিয়া জানিয়ে টুইট বলেছেন, “ধন্যবাদ। সংঘাতের সময় আমার দেশকে অপমানকারী খেলোয়াড়দের সঙ্গে কোনও আলোচনা করতে হবেনা। জাতির সম্মিলিত কণ্ঠ পাহাড়কে নড়াচড়া করতে পারে। পহেলগাঁও আক্রমণ এবং অপারেশন সিঁদুরের পরে যারা ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের বিরোধিতা করেছিলেন এবং এই ম্যাচ বাতিলের আমার দাবিকে সমর্থন করেছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। অবশেষে এটি ঘটল। ডব্লিউসিএল ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল করেছে। জয় হিন্দ!” আসলে পহেলগাঁও হামলায় ২৬ প্রাণ কাড়ার বদলা নিয়েছে ভারতের অপারেশন সিঁদুর অভিযান। সেই কারণেই ভারত পাকিস্তানের সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান