প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

কী কাণ্ড! যে রাজ্যে নাকি প্রতিদিন আত্মহত্যা করছেন কৃষক, সেই রাজ্যে বিধানসভায় বসে তাস খেলায় মগ্ন খোদ কৃষিমন্ত্রী! হ্যাঁ, এমনটাও সম্ভব বিজেপি শাসিত এই রাজ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কী কাণ্ড! যে রাজ্যে নাকি প্রতিদিন আত্মহত্যা করছেন কৃষক, সেই রাজ্যে বিধানসভায় বসে তাস খেলায় মগ্ন খোদ কৃষিমন্ত্রী! হ্যাঁ, এমনটাও সম্ভব বিজেপি শাসিত এই রাজ্যে। ঘটনাটি মহারাষ্ট্র বিধানসভার। যেখানে সম্প্রতি অধিবেশন চলাকালীন কৃষিমন্ত্রী মানিক রাও কোকাতের মোবাইলে রামি খেলার একটি ভিডিও সামনে এসেছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই শোরগোল পড়ে গিয়েছে চারদিকে। বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখেও পড়েছেন তিনি। এদিকে ভাইরাল ভিডিওটি নিয়ে ক্ষমতাসীন জোটকে আক্রমণ করেছেন এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) নেতা রোহিত পাওয়ার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “যখন রাজ্যে অগণিত কৃষি সমস্যা বিচারাধীন এবং রাজ্যে প্রতিদিন ৮ জন কৃষকের আত্মহত্যার পরেও কৃষিমন্ত্রীর কিছু করার থাকে না, তখন আড়ালে আবডালে রামি খেলাই চলে কৃষিমন্ত্রীর।”

তবে ভিডিওটি ভাইরাল হতেই মুখ খুলেছেন মানিকরাও। তাঁর যুক্তিতে, ‘যখন আমি জানি সেখানে ক্যামেরা আছে, তখন আমি কেন সেখানে বসে খেলব? আমি এটি এড়িয়ে যেতে চেয়ে ছিলাম, আমি দুবার চেষ্টাও করেছি। কিন্ত আমি জানতাম না কীভাবে খেলা এড়িয়ে যেতে হয়, কিন্তু পরে আমি এটি এড়িয়ে গিয়েছিলাম।’ এরপর তিনি বিরোধীদের বিরুদ্ধে বলেন, অসম্পূর্ণ ভিডিও ব্যবহার করে আমাকে লক্ষ্য করা হচ্ছে। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন, তাহলে দেখতে পাবেন যে আমি খেলা এড়িয়ে গিয়েছিলাম। আমি ইউটিউবে নিম্নকক্ষে কী ঘটছে তা দেখার জন্য আমার মোবাইলটি তুলে ছিলাম, তারপরে গেমটি আমার ফোনে ডাউনলোড হয়ে যায়। আমি এটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এটি কাজ করছিল না। আর বিরোধীরা একটি অসম্পূর্ণ ভিডিওর উপর ভিত্তি করে আমাকে টার্গেট করছে।”

 

এরপর পাল্টা রোহিত পাওয়ার মারাঠি ভাষায় X-এ একটি পোস্টে লিখেছেন, “এই বিপথগামী মন্ত্রীরা কিংবা সরকার কী কখনও ফসল বীমা, ঋণ মকুব এবং মূল্য সহায়তার দাবিতে কৃষকদের আবেদন শুনবে? কখনও কখনও দরিদ্র কৃষকদের জমিতে এসো, মহারাজ’?” এদিকে ব্যাপক বন্যার কারণে মহারাষ্ট্রে হাজার হাজার কৃষক, বিশেষ করে বিদর্ভ অঞ্চলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সপ্তাহের শুরুতে, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছিলেন যে, মহাযুতি সরকার কৃষকদের ঋণ মকুব করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঋণ মকুব একটি স্বল্পমেয়াদী ব্যবস্থা। কৃষিক্ষেত্রের চাপ দূর করতে এবং কৃষকদের ঋণ থেকে মুক্তি দিতে দীর্ঘমেয়াদী সমাধানের পরামর্শ দেওয়ার জন্য একটি কমিটি গঠন করার পরিকল্পনা করা হয়েছে।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক