প্রাণ গিয়েছিল ১৮৯ জনের, মুম্বইয়ের লোকাল ট্রেনে বিস্ফোরণ মামলার ১২ আসামি বেকসুর খালাস

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ১৯ বছর আগে ২০০৬ সালে মুম্বইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় সাজাপ্রাপ্ত ১২ আসামিকেই বেকসুর খালাস দিল বম্বে হাইকোর্ট। বেকসুর খালাস পাওয়া ১২ জনের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল নিম্ন আদালত। যদিও মামলা চলাকালীন এক আসামির মৃত্যু হয়েছিল। হাইকোর্টের রায়ে খুশি খালাস পাওয়া আসামিদের পরিবার। তবে অখুশি মহারাষ্ট্র সরকার। বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেবেন্দ্র ফড়নবিশের সরকার।

১৯ বছর আগে ২০০৬ সালের ১১ জুলাই দেশের বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত মুম্বইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ১১ মিনিটের মধ্যে সাতটি ট্রেনে প্রেসার কুকারের মাধ্যমে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ হারান ১৮৯ জন। আহত হন ৮০০-র বেশি যাত্রী। ওই বিস্ফোরণের ঘটনা গোটা দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছিল। তদন্তে নেমে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ও জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের যোগসূত্র খুঁজে পান গোয়েন্দারা। বিস্ফোরণের ১০ দিনের মাথায় ২১ জুলাই পুলিশ বোমা হামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করে। তার মধ্যে বিহার থেকে দুজন ও মুম্বই থেকে একজনকে গ্রেফতার করা হয়। ধৃত তিনজনই নিষিদ্ধ সংগঠন সিমির সদস্য। বিস্ফোএরণের ঘটনায় জড়িত থাকার অপরাধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর বিশেষ মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইন (MCOCA) আদালত ১২ জনকে সাজা শোনায়। বিভিন্ন ট্রেনে বোমা রাকার দায়ে ফয়সাল শেখ, আসিফ খান, কামাল আনসারি, এহতেশাম সিদ্দিকী এবং নাভিদ খানকে মৃত্যুদণ্ড দেওযা হয়। আর মোহাম্মদ সাজিদ আনসারি (যিনি বোমা তৈরির জন্য বৈদ্যুতিক সার্কিট প্রস্তুত করেছিলেন), মোহাম্মদ আলী, তানভীর আনসারি, মজিদ শফি, মুজ্জাম্মিল শেখ, সোহেল শেখ এবং জমির শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।

নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন আসামিরা। দীর্ঘ ১০ বছর ধরে চলা মামলার রায় দিতে গিয়ে সোমবার (২১ জুলাই) বম্বে হাইকোর্টের বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দকের বেঞ্চ নিম্ন আদালতের রায় খারিজ করে দেন। রায়ে বিচারপতিরা বলেন, ‘আসামিরা যে বিস্ফোরণের সঙ্গে জড়িত তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। এটা বিশ্বাস করা কঠিন যে অভিযুক্তরা অপরাধ করেছে। তাই, তাদের সাজা বাতিল করা হচ্ছে।’ অন্য কোনও মামলা না থাকলে ১২ জনকে জেল থেকে অবিলম্বে মুক্তি দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে