ছিলেন কট্টর কারাত বিরোধী, ১০১ বছর বয়সে প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন

প্রয়াত কেরলের প্রবীণ কমিউনিস্ট নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন। সোমবার ২১ জুলাই তিরুবনন্তপুরমে নিজ বাসভবনে মারা গিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত কেরলের প্রবীণ কমিউনিস্ট নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন। সোমবার (২১ জুলাই) তিরুঅনন্তপুরমে একটি বেসারকারি হাসপাতালে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। জানা গিয়েছে, গত ২৩ জুন এই প্রবীণ রাজনীতিবিদ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই তিনি কেরলের এসইউটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং সিপিএম রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন পরিবার এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হাসপাতালে ছুটে গিয়েছেন। ২০২১ সালের জানুয়ারিতে প্রশাসনিক সংস্কার কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর থেকে প্রবীণ এই নেতা তিরুবনন্তপুরমে তার ছেলে বা মেয়ের সঙ্গে পর্যায়ক্রমে থাকতেন।

অচ্যুতানন্দন ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি (CPI) থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) গঠনকারী মূল দলের শেষ জীবিত সদস্য। কেরলের রাজনৈতিক ইতিহাসের এক শক্তিশালী শক্তি ছিলেন তিনি। অচ্যুতানন্দন ২০১৮ সাল পর্যন্ত রাজনীতিতে সক্রিয় ছিলেন। কিন্তু এরপরে স্ট্রোকের কারণে তাঁর স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ে, সেই কারণেই রাজনীতি জগত থেকে তিনি দূরে সরে যান। প্রথম থেকেই কমিউনিস্ট পার্টির একজন দক্ষ সদস্য ছিলেন তিনি। তবে তিনি যখন প্রথমবার বিধানসভার সদস্য (MLA) নির্বাচিত হন, তখন তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।  ২০০৬ সালে তিনি ৮২ বছর বয়সে কেরলের মুখ্যমন্ত্রী হন। তিনবার তিনি রাজ্য বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সাল থেকে ২০ বছর তিনি মারারিকুলামের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। আলাপ্পুঝার পুন্নাপ্রায়ে জন্মগ্রহণ করেছিলেন অচ্যুতানন্দন। ছোটবেলায় শ্রমিক আন্দোলনের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। তিনি শৈশব থেকেই ছোবড়া শ্রমিক এবং কমিউনিস্ট নেতা ও স্বাধীনতা সংগ্রামী ভি কে করুণাকরণের কথোপকথন শুনতেন। ১৯৪৬ সালে ২৩ বছর বয়সে তিনি ত্রাভাঙ্কোর দেওয়ানের শাসনের বিরুদ্ধে পুন্নাপ্রা-ভায়ালার শ্রমিক বিদ্রোহে অংশ নেন। তবে পুলিশের এক অভিযানের সময় তিনি এতটাই আঘাত পেয়েছিলেন যে, তাঁকে তখন মৃত ধরে নেওয়া হয়েছিল। প্রায় পাহাড় থেকে তাঁকে ছুঁড়ে ফেলা হয়েছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় বেঁচে যান। স্বাধীনতার পর কমিউনিস্ট নিষেধাজ্ঞার সময় তিনি আবারও গ্রেফতার হন। ১৯৬৪ সালে, অচ্যুতানন্দন সিপিআই ত্যাগ করে সিপিআই(এম) গঠনকারী ৩২ জন নেতার মধ্যে একজন ছিলেন।

তিনি আম্বালাপ্পুঝা থেকে তাঁর প্রথম বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। এরপর তিনি সহকর্মী কে ভাসুমতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ততক্ষণে তিনি দলের মধ্যে রাজ্য কমিটির সদস্য থেকে আলাপ্পুঝার জেলা সম্পাদক হয়ে গিয়েছিলেন। বিরোধী দলের বিধায়ক থাকাকালীন, অচ্যুতানন্দন বন দখল এবং অবৈধ লটারি মাফিয়াদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তবে তিনি যখন মুখ্যমন্ত্রী হন, তখন কেরলে বেশ কয়েকটি উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছিল। যার মধ্যে রয়েছে কোচির ভাল্লারপদম ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, কোল্লামের টেকনোপার্ক এবং কান্নুর বিমানবন্দর এবং কোচি মেট্রোর প্রস্তাব। তিনি তাঁর স্পষ্টবাদী মনোভাবের জন্যও পরিচিত ছিলেন, যা তাঁকে দলের ভেতরে এবং বাইরে প্রায়শই বিতর্কের মুখে ফেলে দিত। কংগ্রেস নেতা ওমেন চান্ডির সঙ্গে তাঁর কয়েক দশক ধরে চলা বিরোধ কেরলের রাজনৈতিক মঞ্চের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সিপিআই(এম)-এর মধ্যে, তাঁর তরুণ কমরেড পিনারাই বিজয়নের সঙ্গেও তাঁর বিরোধ আলোচনায় ছিল। সিপিআই(এম)-এর একজন বিদ্রোহী ছিলেন। তবে পরে তিনি এই দল ছেড়ে অন্য দল গঠন করেছিলেন। যা তাঁর ভাবমূর্তিকে আরও দৃঢ় করে তুলেছিল। জনসাধারণের কাছে তাঁকে আরও প্রিয় করে তুলেছিল। তাঁর মৃত্যুতে, কেরলের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক