২৯ লক্ষ টাকার GST মেটানোর নোটিশ পেয়ে ঘুম উড়েছে সবজি বিক্রেতার

কী কাণ্ড! ২৯ লক্ষ টাকার জিএসটি নোটিশ পেয়ে এখন খবরের শিরোনামে কর্ণাটকের একজন সবজি বিক্রেতা। কী চমকে গেলেন তো? না একেবারেই গল্প নয়, চরম সত্যি কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ২৯ লক্ষ টাকার জিএসটি নোটিশ পেয়ে এখন খবরের শিরোনামে কর্ণাটকের একজন সবজি বিক্রেতা। কী চমকে গেলেন তো? না একেবারেই গল্প নয়, চরম সত্যি কথা। সম্প্রতি একজন সবজি বিক্রেতা কে ২৯ লক্ষ টাকার জিএসটি নোটিশ পাঠিয়েছেন GST কর্মকর্তারা। বিষয়টি দেখে স্বাভাবিকভাবেই হতবাক হয়ে গিয়েছেন ওই সবজি বিক্রেতা। আসলে, এই ঘটনাটি কর্ণাটকের হাভেরি জেলার বাসিন্দা শঙ্কর গৌড়া হাদিমণি নামে এক সবজি বিক্রেতার। তাঁর একটি সবজির দোকান রয়েছে। প্রতিদিন সেখান থেকে যা আয় হয়, তা দিয়েই তাঁর পরিবারের ভরণপোষণ চলে। কিন্তু সুখের সংসারেই আচমকা ধস নামল সবজি বিক্রেতার। আচমকাই তাঁকে পণ্য ও পরিষেবা কর বিধি অনুসারে ২৯ লক্ষ টাকা অর্থ প্রদান করতে বলা হয়েছে। কিন্তু কেন?

শঙ্করগৌড়ার স্থানীয় পৌর উচ্চ বিদ্যালয়ের কাছে একটি সবজির দোকান রয়েছে, গত চার বছর ধরে সেখানেই তিনি সবজি বিক্রি করছেন। তাঁর বেশিরভাগ গ্রাহকই ইউপিআই বা অন্যান্য ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদান করেন। সেটাই এখন সবার সুবিধা। এটাই শঙ্করের জীবনে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ জিএসটি কর্মকর্তারা তাঁকে একটি নোটিশ পাঠিয়ে দাবি করেছেন যে, তিনি চার বছরে মোট ১.৬৩ কোটি টাকার লেনদেন করেছেন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে। সেই কারণে তাঁকে প্রায় ২৯ লক্ষ টাকা জিএসটি চার্জ দিতে হবে। তবে এখন শঙ্করগৌড়া কী করবেন বুঝে উঠতে পারছেন না। জিএসটি নোটিশ পাওয়ার পর, সবজি বিক্রেতা শঙ্করগৌড়া বলেছেন, তিনি কৃষকদের কাছ থেকে সরাসরি তাজা সবজি কিনে তাঁর ছোট দোকানে বিক্রি করেন, যেখানে বেশিরভাগ গ্রাহক ইউপিআই পেমেন্ট করেন। সেটাতেই তারা সাচ্ছন্দ্যবোধ করে। কারণ আজকের সময়ে নগদ ব্যবহার একেবারেই কমে গিয়েছে। তবে তিনি এই ব্যবসা করেও প্রতি বছর আয়কর রিটার্ন (আইটিআর ফাইল) দাখিল করেন। সম্পূর্ণ রেকর্ডও রাখেন। কিন্তু এই নোটিশ পাওয়ার পর থেকে তিনি রীতিমতো আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছেন, জানিয়েছেন, ২৯ লক্ষ টাকা তাঁর পক্ষে জোগাড় করা অসম্ভব। এখানেই প্রমাণিত ডিজিটাল মিডিয়া যতই উন্নত হয়ে যাক না কেন, যে কোনও মূহুর্তে এটি বিপদে ফেলতে পারে।

নিয়ম অনুসারে, যদি কোনও বিক্রেতা সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি কিনে প্রক্রিয়াজাতকরণ ছাড়াই বিক্রি করেন, তাহলে এই ধরনের তাজা এবং ঠান্ডা সবজির উপর GST প্রযোজ্য নয়। অন্যদিকে, যদি সবজি ব্র্যান্ডেড বা প্যাকেটজাত হয়, তাহলে তার উপর ৫% GST প্রযোজ্য। তবে, কর্ণাটকে শঙ্করগৌড়ার ঘটনার পর, তার মতো অনেক ছোট ব্যবসায়ী UPI পেমেন্ট গ্রহণ বন্ধ করে দিয়েছেন। এখন কেবল নগদ অর্থ গ্রহণ করছেন। তবে সম্প্রতি, কর্ণাটক জিএসটি বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, তারা ডিজিটাল পেমেন্ট গ্রহণকারী ব্যবসায়ীদের উপর কড়া নজর রাখছে। যেসব ব্যবসায়ীর মোট টার্নওভার জিএসটি নিবন্ধিত সীমা অতিক্রম করবে তাদের নোটিশ পাঠানো হবে। ব্যবসায়ীরা ইউপিআই এড়িয়ে নগদের দিকে ঝুঁকছেন। তাদের প্রাপ্ত মোট পরিমাণের উপর কর প্রযোজ্য হবে, তা সে ইউপিআইয়ের মাধ্যমে হোক বা নগদে।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক