আচমকাই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা জগদীপ ধনখড়ের, জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। সোমবার (২১ জুলাই) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। মেয়াদ পূর্ণের আগেই কেন উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ উপরাষ্ট্রপতি পদে ধনখড়ের ইস্তফাকে হতাশাজনক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন। যদিও রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে জানিয়েছেন, ‘স্বাস্থ্যগত কারণেই উপরাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করতে পারছেন না তিনি।’

২০২২ সালের অগস্ট মাসে উপরাষ্ট্রপতি পদে এনডিএ’র প্রার্থী হিসাবে বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেকে কিষাণ-পুত্র হিসাবে পরিচয় দেওয়া ধনখড় অনায়াসেই ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে উপরাষ্ট্রপতি পদে জয়ী হয়েছিলেন। রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে সভা পরিচালনা করতে গিয়ে একাধিকবার বিরোধী দলের সাংসদদের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছিলেন। নিয়ম ভঙ্গের দায়ে কথায়-কথায় বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। যদিও গত কয়েক মাস ধরেই স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছিল ধনখড়ের। চলতি বছরের মার্চে বুকে ব্যথা নিয়ে দিল্লির এমসে ভর্তি হয়েছিলেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাঁর চিকিৎসা হয়েছিল।

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। প্রথম দিন রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে সভাও পরিচালনা করেছিলেন ধনখড়। কিন্তু রাতে আচমকাই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন। ইস্তফাপত্রে  দায়িত্ব পালনের সময়ে সহযোগিতার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। রাজস্থানের ভূমিপুত্র ধনখড় ১৯৭৮-৭৯ সালে রাজস্থানের বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক হওয়ার পর আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। রাজস্থান হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে মামলা লড়েছেন। ১৯৮৯ সালে রাজনীতির ময়দানে পা রাখেন। রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে জনতা দলের প্রার্থী হয়ে লড়ে সাংসদ হন। ১৯৯০ সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। পরে বিধানসভা নির্বাচনেও লড়ে জেতেন। ২০০৩ সালে বিজেপি যোগ দেন।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক