‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, নতুন কর্মসূচি চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার নতুন প্রকল্প আনছে আমাদের পাড়া, আমাদের সমাধান। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamta Banerjee)। তিনি জানান, দুয়ারে সরকার, লক্ষীর ভান্ডার ইত্যাদি প্রকল্পের পর এবার এই নয়া প্রকল্প আনা হচ্ছে।প্রকল্প শুরু হবে আগামী ২ অগাস্ট থেকে। নয়া কর্মসূচী ঘোষণা রাজ্য সরকারের।দেশে এই ধরনের উদ্যোগ প্রথম বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ হবে। স্থানীয় স্তরে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে এই প্রকল্প।ছোট ছোট সমস্যার সমাধানে এই নয়া প্রকল্প গড়া হয়েছে। এর পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্প চলবে। নতুন প্রকল্পে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন। গ্রামের ছোট ছোট সমস্যা শুনবেন সরকারি অফিসাররা। স্বচ্ছতা বজায় রেখে সব কাজ হবে। নয়া প্রকল্পের কাজ শেষ করতে টাক্স ফোর্স গড়া হচ্ছে। এই নতুন প্রকল্পের জন্য তিনটি বুথ নিয়ে একটা ক্যাম্প হবে। রাজ্যে মোট ৮০ হাজার বুথ আছে।

এদিন সাংবাদিক সম্মেলনে ফের মুখ্যমন্ত্রী (CM)বলেন ফালাকাটা অঞ্জলি শীলের নামে নোটিশ দেওয়া হয়েছে। ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ দেওয়া হচ্ছে। বাংলার ব্যাপারে অসম কি করে হস্তক্ষেপ করছে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সীমারেখা লঙ্ঘন করছে অসম সরকার। এভাবে দেশ চালালে দেশ বিভক্ত হবে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেভাবে নোটিশ (Notice)পাঠানো হচ্ছে তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি বলেন মানুষের বিস্ফোরণ আপনারা সোমবার দেখেছেন। কাউকে আমরা নিয়ে আসিনি তারা নিজেদের তাগিদে এসেছে ধর্মতলায়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ডিটেনশন ক্যাম্প করা হচ্ছে ।অসমীয়া ভাষায় নোটিশ লিখে পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গে তো কোনো সমস্যা হচ্ছে না এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন ভারতবর্ষের মধ্যে মানুষ যে কোন জায়গায় যেতে পারে। পশ্চিমবঙ্গে ও বহু ভিন রাজ্যের মানুষ রয়েছেন। বিজেপি কে বলব নিজের চরকায় তেল দিন। জেল তৈরি করে অসমে, উড়িষ্যায়, রাজস্থান, গুজরাটে, যাদের রাখছেন কেন এগুলো করছেন নিশ্চয়ই বুদ্ধির ভ্রম হয়েছে। মনিপুরে আজও যে তান্ডব চলছে। আমি অসমের মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে বলছি আপনি মনিপুর তো কন্ট্রোল করতে পারলেন না?

যত আপনাদের রাগ অপমান অত্যাচার এবং ভাষাকে অপমান সব বাংলার জন্য? মুখ্যমন্ত্রী বলেন আমি সব ভাষাকে সম্মান করি ভালোবাসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই ।এটাই ভারত বর্ষ। বাংলায় কথা বললেই যেন অপরাধ করে ফেলেছি। বাংলায় কথা বললে কি অপরাধ? আমাদের মাতৃভাষা বাংলা আমরা তো ছোটবেলা থেকে বাংলা শিখেছি, হিন্দি শিখেছি। যদি আমাদের অন্য কোন ভাষায় আপত্তি না থাকে তাহলে আপনারা কেন বাংলাভাষীদের ওপরে অত্যাচার করছেন। নিজেদের ঘর সামলান আগে । বাংলা দিকে তাকানোর দরকার নেই বাংলা এক নম্বরে আছে। বাংলা এক নম্বরে থাকবে। বাংলা থেকে প্রতিবাদ হচ্ছে হবে। হরিয়ানা(Hariyana) সরকার যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য চিঠি দিচ্ছে বাংলা বাসীদের হেনস্থা করছে তাতে ক্ষুদ্র বলে মুখ্যমন্ত্রী জানান।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর