করোনা ঠেকাতে মাস্ক পরতে বলছেন উত্তমকুমার-সন্তোষ দত্ত!

করোনা ঠেকাতে মাস্ক পরার নিয়ম বাধ্যতামূলক। চিকিৎসক হোক কিংবা বিজ্ঞানী সবাই বলছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে মূল হাতিয়ার মাস্ক। কিন্তু কানে হুঁশ ফিরছে না আমজনতার

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা ঠেকাতে মাস্ক পরার নিয়ম বাধ্যতামূলক। চিকিৎসক হোক কিংবা বিজ্ঞানী সবাই বলছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে মূল হাতিয়ার মাস্ক। কিন্তু কানে হুঁশ ফিরছে না আমজনতার। খানিকটা বেপরোয়া মনোভাব দেখাচ্ছেন তিলোত্তমাবাসী। তাই নগরবাসীকে সচেতন করতে হাজির উত্তমকুমার ও সন্তোষ দত্ত! আসলে সত্যি সত্যি না বাংলা চলচ্চিত্র জগতের দুই জনপ্রিয় অভিনেতাকে ব্যবহার করে করোনার সচেতনতা প্রচার ও মাস্ক ব্যবহার করতে আর্জি জানাচ্ছে কলকাতা মেট্রো। কিছুদিন আগেই মেট্রো কর্তৃপক্ষ প্রচার চালিয়েছে ‘নো মাস্ক নো মেট্রো’। তাতেও হুঁশ ফিরছে কই।

তাই আসরে নামানো হয়েছে, উত্তমকুমার ও সন্তোষ দত্তকে। প্রচারে কাজে লাগানো হয়েছে মহানায়কের শেষ অভিনীত ছবি ‘ওগো বধূ সুন্দরি’র একটি দৃশ্য। মেট্রো কর্তৃপক্ষ সেই ছবির একটি দৃশ্যকে সংলাপের আকারে নিজেদের মত করে বসিয়ে সাজিয়েছেন। সেখানে লেখা রয়েছে, ‘শুধু তুমি নও অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। বুঝলে বাবু অবলাকান্ত, যারা মাস্ক পরে না তারা মেট্রোয় চড়ে না।’ পুঁথিবাবু ও অবলাকান্তের এই কথোপকোথন কেই অন্য কায়দায় প্রচার করছে মেট্রো কর্তৃপক্ষ। নগরবাসীর মনে প্রাণে রয়েছেন উত্তমকুমার ও সন্তোষ দত্ত। তাই এই দুই মানুষকে ব্যবহার করে করোনা রুখতে প্রচার করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

তবে মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন, যাত্রীদের সচেতন করতে আরও নানা ভাবে প্রচার চালানো হচ্ছে। ফুটবলার ব্যারেটো থেকে শুরু করে ক্রিকেটার অরুণ লাল, লক্ষ্মীরতন শুক্লা, গায়ক কুমার শানু, অমিত কুমার, রূপঙ্কর বাগচী, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, অভিনেতা দেবশংকর হালদার, পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ, লেখক পবিত্র সরকার, শ্রীজাতর মতো ২৬ জন তারকা মেট্রো যাত্রীদের সচেতন করতে ক্যাম্পেন শুরু করেছেন।

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন