বিহারের ভোটার তালিকা থেকে বাদ যাবে ৬১ লক্ষের নাম, ডিগবাজি খেয়ে জানাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারের সংশোধিত ভোটার তালিকা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ফের পাল্টি খেল জ্ঞানেশ কুমারের জমানায় ‘বিতর্কিত’ হয়ে ওঠা নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৪ জুলাই) কমিশনের তরফে প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিহারে সংশোধিত নতুন ভোটার তালিকা থেকে ৬১.১ লক্ষ নাম বাদ পড়তে পারে। অর্থা‍ৎ প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে গড়ে ২৫ হাজার ১৪৪ জন ভোটারকে ছেঁটে ফেলা হচ্ছে। যেভাবে প্রতিদিন নির্বাচন কমিশন বিহারের সংশোধিত ভোটার তালিকা নিয়ে নিজেদের তথ্য বদলাচ্ছে তাতে অনেকেই মনে করছেন, ‘ডাল মে কুছ কালা হ্যায়। নিয়োগকারী প্রভুদের ‘স্বার্থ’ সুরক্ষিত করতেই আদাজল খেয়ে মাঠে নেমেছে দেশে ভোট পরিচালনার দায়িত্বে থাকা সাংবিধানিক সংস্থাটি।

গত মঙ্গলবার (২২ জুলাই) নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, ‘বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে প্রায় ৫২ লক্ষ ‘মৃত, স্থানান্তরিত এবং অযোগ্য’ নাম বাদ পড়তে চলেছে।’ ওই বিবৃতির ২৪ ঘন্টা যেতে না যেতেই গতকাল বুধবার (২৩ জুলাই) ডিগবাজি খেয়ে  কমিশন জানিয়েছে, সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে অন্তত ৫৬ লক্ষ নাম। বাদ পড়া নামগুলির মধ্যে অন্তত ২০ লক্ষ ‘মৃত’ বলে তথ্যপ্রমাণ রয়েছে তাদের কাছে। তালিকা থেকে ছাঁটাই ২৮ লক্ষ ভোটার এখন আর বিহারের স্থায়ী বাসিন্দা নন। তাঁরা ভিনরাজ্যে থাকেন। অবশিষ্টদের মধ্যে অন্তত সাত লক্ষ জনের নাম একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকায় বাদ দেওয়া হয়েছে। কমিশনের তথ্য অনুসারে, ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর)-এ বিহারে বিধানসভা কেন্দ্র পিছু গড়ে ২৩ হাজার নাম বাদ পড়তে পারে। কিন্তু বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজেদের পুরনো বিবৃতি সংশোধন করে কমিশনের তরফে জানানো হয়েছে, ৫৬ লক্ষ নয় বাদ পড়ার সংখ্যা বেড়ে হতে পারে ৬১.১ লক্ষ। তার মধ্যে অন্তত ২১.৬  লক্ষ ভোটার ‘মৃত’ বলে তথ্যপ্রমাণ মিলেছে। তালিকায় থাকা ৩১.৫ লক্ষ ভোটার এখন আর বিহারের স্থায়ী বাসিন্দা নন। তাঁরা ভিনরাজ্যে থাকেন। অবশিষ্টদের মধ্যে অন্তত সাত লক্ষ জনের নাম একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকায় বাদ দেওয়া হয়েছে। এক লক্ষ ভোটারের কোনও হদিশ পাওয়া যায়নি। কমিশনের দাবি, বিহারের ৭.৯ কোটি ভোটারের মধ্যে ৭ কোটি ২১ লক্ষ সংশোধিত ভোটার তালিকা সংক্রান্ত ফর্ম পূরণ করেছেন। আগামিকাল শুক্রবারই (২৫ জুলাই) ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার শেষ দিন। ফলে বাদ পড়া ভোটারদের সংখ্যা আরও বাড়তে পারে।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে ভোটার তালিকার এসআইআর করতে গিয়ে আগেই বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ওই মামলার শুনানিও শুরু হয়েছে। যদিও শীর্ষ আদালত ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার উপরে কোনও স্থগিতাদেশ জারি করেনি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?