লঘু পাপে গুরুদণ্ড! নির্বাসনের শাস্তিতে ক্ষুব্ধ ও হতাশ মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: অলস্টার ম্যাচে না খেলায় মেজর লিগ সকারের(এমএলএস) মাঝেই এক ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন ইন্টার মায়ামির দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে ঘরের মাঠে এফসি সিনাসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না এই দুই তারকা। লঘু পাপে এমন গুরু দণ্ড পেতে হবে তা ভাবতেই পারেননি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক। তাই শাস্তির খবরে মেসি প্রচণ্ড হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার হোর্হে মাস।

গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার একাদশের মধ্যে বন্ধুত্বমূলক ম্যাচ অনুষ্ঠিত হয়। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রাথমিক স্কোয়াডে থাকা কোনও খেলোয়াড় কোনও চোট না পেলে অলস্টার ম্যাচে না খেললে পরবর্তী একটি লিগ ম্যাচে নির্বাসিত হবেন। অলস্টার ম্যাচে প্রাথমিক স্কোয়াডে থাকা সত্বেও খেলেননি ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। আর সেই কারণেই দু’জনকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে মেজর লিগ সকার পরিচালন সমিতি। ওই সিদ্ধান্ত গোটা বিশ্বেই শোরগোল ফেলে দিয়েছে।

মেসিদের শাস্তির সিদ্ধান্ত ঘোষণার পরেই সাংবাদিক বৈঠক করেন মায়ামির অন্যতম কর্ণধার হোর্হে মাস। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাসনের সিদ্ধান্ত জানতে পেরে মেসি খুবই হতাশ… প্রচণ্ড ক্ষুব্ধ। সেটা প্রত্যাশিতই। তারা বুঝতে পারছে না, একটি প্রদর্শনী ম্যাচে না খেললে কেন সরাসরি নিষেধাজ্ঞা পেতে হবে। আমার মনে হয়, এই আইনে এমন শাস্তি স্পষ্টতই খুব কঠোর।’  ‘

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ