২টো নাম বাদ দিয়ে দেখাক, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: বিহারের শেষ হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন। পশ্চিমবঙ্গে এরপর SIR শুরু হওয়ার কথা। তার আগে এস আই আর কে ‘Silent Invisible Ringging’ বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abisekh Bandopadhay)। এস আই আর প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। বুধবার দিল্লিতে সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এস আই আর নিয়ে একাধিক অভিযোগ আছে প্রকৃত ভোটারদের বাদ দিয়ে কুকুর, ট্রাক্টর এর নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে। এই সার্টিফিকেট নির্বাচন কমিশন গ্রহণ করছেন তাহলে কি মানুষ ভোট দিতে পারবেন না? প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এস আই আর (SIR)করে আদতে বিজেপিকে রিগিং করার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন সরাসরি অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিহারের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সোমবার বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে যাতে হেনস্তা স্বীকার হতে না হয় তার জন্য তিনি বিএল ওদের নির্দেশ দেন। এর পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন ভোটের তালিকা থেকে বাংলাদেশি রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া হবে। অনুপ্রবেশ শিশুতে রাজ্য সরকারের দিকে আঙ্গুল তুলেছেন বিরোধী দলনেতা। তার জবাবে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ‘আপনারা বাংলাকে কালিমা লিপ্ত করে বলেন ,সীমান্ত থেকে বাংলাদেশীদের ঢুকিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাহলে জম্মু-কাশ্মীরে চার জঙ্গি কি করে ঢুকলো? কাশ্মীর সীমান্ত কার দায়িত্বে? তাহলে বাংলাদেশ সীমান্ত দিয়ে মানুষের ঢুকে পড়া কার ব্যর্থতা? কে ঢুকিয়েছে?

আমরা বলছি ,২ কোটি কেন, ২ জন ভোটারের নাম বাদ দিয়ে দেখাক একবার কমিশন।’একুশে জুলাই এর শহীদ মঞ্চ থেকে ভোটার তালিকা সংশোধনের ত্রুটি নিয়ে বড়সড় আন্দোলন গড়ার ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।সেই কথা উল্লেখ করে অভিষেক বুধবার বলেন, মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করবে। এর জন্য যদি দিল্লিতে বৃহত্তর আন্দোলন সংঘটিত করতে হয় আমরা তা করব ।তবে মানুষের ভোটাধিকার আমরা কিছুতেই কেড়ে নিতে দেবো না। সময় এলে দিল্লিতে ঘেরাও কর্মসূচি ও আন্দোলন শুরু হবে বলে জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক