৫০,০০০ কোটি বিনিয়োগে বিশাখাপত্তনমে এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্টার গড়ছে Google

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের ডিজিটাল ভবিষ্যৎ আজ আরও একধাপ এগিয়ে গেল। প্রযুক্তি দুনিয়ার মহারথী Google ঘোষণা করেছে, তারা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রায় ৬ বিলিয়ন ডলার (প্রায় ৫০ হাজার কোটি টাকা) বিনিয়োগ করে একটি ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন Data Center গড়ে তুলবে। যা এশিয়ার সবচেয়ে বড় এবং খরচ সাপেক্ষ ডেটা সেন্টার হতে চলেছে।

কেন বিশাখাপত্তনমকেই বেছে নিল Google?

বিশাখাপত্তনম হচ্ছে এক গুরুত্বপূর্ণ বন্দর শহর। এখান থেকে সহজেই সাবমেরিন কেবল এর মাধ্যমে আন্তর্জাতিক ইন্টারনেট নেটওয়ার্কে সংযোগ স্থাপন করা যায়। তাছাড়া, অন্ধ্রপ্রদেশ সরকারের সহযোগিতামূলক নীতি ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি গুগলের সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছে। রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ ইতিমধ্যেই ১.৬ গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার প্রকল্পে বিনিয়োগ নিশ্চিত করেছে, যা আগামী ২ বছরের মধ্যে চালু হবে।

ডেটা সেন্টার মানে ঠিক কী?

Data Center হচ্ছে এমন এক জায়গা, যেখানে ইন্টারনেটের যাবতীয় তথ্য— যেমন Google Search, YouTube, Google Drive ইত্যাদি সংরক্ষিত থাকে। এই কেন্দ্রগুলি ২৪ ঘণ্টা সচল থাকে এবং প্রচুর বিদ্যুৎ খরচ করে। ভারতের মতো দেশে, যেখানে ইন্টারনেট ব্যবহার হু-হু করে বাড়ছে, সেখানে এই ধরনের বড় ডেটা সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবেশবান্ধব উদ্যোগ

এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো পরিবেশবান্ধব শক্তি ব্যবহার। গুগল এই ডেটা সেন্টার চালাতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌর ও বায়ু শক্তির প্রকল্পে। এটি Google-এর ২০৩০ সালের মধ্যে কার্বন-মুক্ত হওয়ার লক্ষ্যের অংশ।

এর আগেও Google Adani Group-এর সঙ্গে গুজরাটে একটি সৌর-বায়ু হাইব্রিড প্রকল্পে কাজ শুরু করেছে, যা ২০২৫-এর সেপ্টেম্বর মাসে চালু হতে পারে।

ভারতের অর্থনীতিতে প্রভাব

বর্তমানে ভারতের ডেটা সেন্টারের মার্কেট ভ্যালু ৪.৫ বিলিয়ন ডলার, যা ২০৩২ সালের মধ্যে ১১.৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। ভারতীয়রা প্রতি মাসে গড়ে ৬২ গিগাবাইট ডেটা ব্যবহার করছে, যা আমেরিকা, ইউরোপ, চিনের চেয়েও বেশি।

এই বিনিয়োগ শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ, স্থানীয় ব্যবসার বিকাশ এবং অন্ধ্রপ্রদেশকে ডিজিটাল হাবে পরিণত করার দিকেও এক বিশাল পদক্ষেপ।

এই প্রথম Google ভারতে সরাসরি ডেটা সেন্টারে এত বড় বিনিয়োগ করলো। ২০২০ সালে সিইও সুন্দর পিচাই ভারতে ১০ বিলিয়ন ডলারের ডিজিটাল ফান্ড ঘোষণা করেছিলেন। এই প্রকল্প সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন।

বিশাখাপত্তনম-এর এই ডেটা সেন্টার কেবল এক প্রযুক্তি কাঠামো নয়, বরং ভারতকে বিশ্ব প্রযুক্তি মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভারতীয় ব্যবহারকারীরা আরও দ্রুত, নিরাপদ ও উন্নত ইন্টারনেট পরিষেবা পাবেন।

Google-এর এই পদক্ষেপ ভারতের জন্য শুধু গর্বের নয়, বরং আগামী প্রজন্মের ডিজিটাল অগ্রগতির দরজা খুলে দিচ্ছে।

 

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ