ছাত্রের হাতের লেখা খারাপ, ৮ বছরের শিশুর হাত পুড়িয়ে ‘শিক্ষা’ দিলেন শিক্ষিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হাতের লেখা ভাল নয়, তাই ৮ বছরের ছাত্রের হাত পুড়িয়ে দিলেন শিক্ষিকা। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাড এলাকায়। সেখানে একজন প্রাইভেট টিউটরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৮ বছর বয়সী এক ছাত্রের হাত পুড়িয়ে দেওয়ার। ছাত্রের দোষ, তার হাতের লেখা ভাল নয়। ঘটনাটি ঘটে ২৮ জুলাই সন্ধ্যায় পূর্ব মালাডের জেপি ডেকস বিল্ডিংয়ে। অভিযুক্ত শিক্ষিকার নাম রাজশ্রী রাঠোর।

জখম হওয়া ৮ বছর বয়সী ওই পড়ুয়ার নাম মহম্মদ হামজা খান। সে লক্ষধাম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজশ্রী রাঠোরের বাড়িতে নিয়মিত পড়তে যেত সে। শিশুটির বাবা মুস্তাকিন খানের মতে, হামজার দিদি রুবিনা ভাইকে শিক্ষিকার বাড়িতে টিউশনের জন্য নামিয়ে দিয়ে চলে যান।

রাত ৯টার দিকে শিক্ষিকা হামজার পরিবারে ফোন করে জানান তাঁর ৮ বছরের ছাত্র ক্রমাগত কাঁদছে। তাকে যেন এখুনি বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়ি ফিরে হামজা জানায় যে রাজশ্রী খারাপ হাতের লেখার শাস্তি হিসেবে একটি জ্বলন্ত মোমবাতির শিখার উপর তার হাত চেপে ধরেছিলেন। এর ফলে ডান হাতের তালু গুরুতরভাবে পুড়ে যায় খুদের।

খুদের মুখে এই কথা শুনে অবাক হয়ে যান তার পরিবারের সদস্যরা। শিক্ষিকা তো মাতৃস্নেহে ছাত্রছাত্রীদের পড়ান, তিনি অন্যায় করলে টুকটাক মারতেও পারেন। কিন্তু আট বছরে ছোট্ট ছেলের হাত জ্বলন্ত মোমবাতি দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো নিষ্ঠুর কাজ কীভাবে করতে পারেন একজন শিক্ষিকা তা বুঝতে পারছেন না কেউ। মহম্মদ হামজা খানকে দ্রুত চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান শিশুটিকে হাসপাতালে ভর্তি করা দরকার।

তাই তড়িঘড়ি তাকে বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে স্থানান্তর করা হয়। মুস্তাকিন খানের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজশ্রী রাঠোরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ জানিয়েছে আরও তদন্ত চলছে।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক