‘১৭ বছর পরেও ন্যায়বিচার পেলাম না’, সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা মালেগাঁও বিস্ফোরণে নিহতের স্বজনদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২০০৮ সালের মালেগাঁও বোমা বিস্ফোরণ মামলায় মুম্বইয়ের বিশেষ আদালত তার রায় দান করেছে দিয়েছে। এই মামলায় ৭ জন অভিযুক্তকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে প্রধানত ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রাহিরকর, সুধাকর ধর দ্বিবেদী এবং সমীর কুলকার্নি অন্তর্ভুক্ত ছিলেন।

রায় ঘোষণার পর এই বোমা বিস্ফোরণে যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়ে ছিলেন তাঁদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর হওইয়া মালেগাঁঅ বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন ছিলেন সৈয়দ আজাহার। তাঁর বাবা সৈয়দ নিসার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “হামলার ১৭ বছর পরেও আমরা ন্যায়বিচার পেলাম না। সমস্ত প্রমাণ উপেক্ষা করে এই রায় দেওয়া হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব।”

বিস্ফোরণে লিয়াকত শেখ হারিয়েছিলেন তাঁর ১০ বছরের মেয়ে শাগুফতা শেখ ওরফে ফারহিনকে। যে সময় বোমা বিস্ফোরণ হয় তখন ফারহিন ভিক্ষুচকে বড়া পাও নিতে গিয়েছিল। শুধু আর ফিরে আসেনি সে। বোমা বিস্ফোরণের খবর পাওয়ার পরেও বাবার মন বিশ্বাস করতে চায়নি তাঁর মেয়ে আর ফিরবে না। তিনি মনে মনে আশা করেছিলেন যে স্থানে বিস্ফোরণ হয়ে সেখানে নিশ্চয় ফারহিন নেই। কিছুক্ষণ পর তিনি জানতে পারেন মেয়ে আর নেই। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে মেয়ের ছিন্নভিন্ন দেহ দেখতে গিয়েছিলেন লিয়াকত শেখ। কিন্তু মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাঁদের। বর্তমানে দশ বছরে কিশোরীর সুন্দর ছবি নিয়েই বেঁচে রয়েছেন লিয়াকত ও তাঁর স্ত্রী। তাঁরা আশা করেছিলেন যে শাগুফতা শেখ ওরফে ফারহিন ন্যায়বিচার পাবে। কিন্তু আদালতের রায় সন্তানহারা পিতার মন ভেঙে দিয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৯শে সেপ্টেম্বর মালেগাঁওয়ের ভিক্ষুচকে এক বোমা বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে। পরে, এনআইএ আদালতের কাছে সন্দেহভাজন অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর সহ সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছিল। তাই সকলেরই চোখ ছিল আদালত কী রায় দেবে তার দিকে। বৃহস্পতিবার ৩১ জুলাই মুম্বইয়ের NIA-এর বিশেষ আদালত তার রায় দান করেছে। রায়ে সাতজন অভিযুক্তকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন ফারহিন ওরফে সাগুফতা শেখ লিয়াকত, শেখ মোস্তাক ইউসুফ, শেখ রফিক মোস্তাফা, ইরফান জিয়াউল্লাহ খান, সৈয়দ আজহার সৈয়দ নিসার ও হারুন শাহ মহম্মদ শাহ।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক