পিস্তল বের করে প্রকাশ্যে জিম প্রশিক্ষককে হুমকি, গ্রেফতার বিখ্যাত পঞ্জাবী গায়ক

একজন জিম প্রশিক্ষককে পিস্তল তাক করার জন্য গিলকে গ্রেফতার করেছে মোহালি পুলিশ। রিপোর্ট অনুসারে, ভাইরাল ভিডিওর নিরিখে গিল মানুকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! জিম প্রশিক্ষকের মাথায় বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকির অভিযোগে গ্রেফতার হলেন বিখ্যাত পঞ্জাবি গায়ক গিল মানুকে। একজন জিম প্রশিক্ষককে পিস্তল তাক করার জন্য গিলকে গ্রেফতার করেছে মোহালি পুলিশ। রিপোর্ট অনুসারে, ভাইরাল ভিডিওর নিরিখে গিল মানুকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি জিম প্রশিক্ষকের সঙ্গে গিলের উত্তপ্ত বাক্য বিনিময়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কোনও একটি কারণে জিম প্রশিক্ষকের সঙ্গে ব্যাপক তর্ক হচ্ছে গিল মানু্কের। প্রশিক্ষক তাঁকে জিম থেকে বেরিয়ে যেতে বললে, তিনি তাঁর পিস্তল বের করে তাঁর মাথায় ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেন।

ঘটনার পুরো দৃশ্যটি জিমের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। মোহালি পুলিশ গিল মানুকে-কে গ্রেফতার করেন। গিল ছাড়াও তাঁর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ প্রসঙ্গে, মোহালির ডিএসপি হরসিমরত সিংহ বল জানিয়েছেন, ঘটনাস্থলেই দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত গায়কের কাছ থেকে একটি A32 বোর পিস্তল উদ্ধার করা হয়েছে। প্রকাশ্যে অস্ত্র করো দিকে তাক করা আইনি দৃষ্টিকোণ থেকে একটি গুরুতর বিষয়। একজন জনপ্রিয় গায়ক হিসেবে তাঁর অপরাধটি দৃষ্টিকটু। তাই এটি আলোচনায় এসেছে। আইন সবার জন্য সমান, এবং আইন অনুসারে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

বর্তমানে, গিল এবং তার ভাই দুজনেই হেফাজতে আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। মোহালি পুলিশ তাঁর বিরুদ্ধে সোহানা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। তবে গিল পুলিশকে জানিয়েছেন, তাঁর পিস্তলটি লাইসেন্সপ্রাপ্ত। এখন বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কয়েকদিন আগে, গিলের দল একটি রিল শেয়ার করেছিল যেখানে সে তার পিস্তল প্রদর্শন করেছিলেন। তবে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর, একজন নেটিজেন মন্তব্য করেছেন, “হো গেয়া পরচা? কেহেন্দে জিম প্রশিক্ষক তে পিস্তল তান লাই সি। এহ চিজান জওয়াকান দে ভাস দা কাম নাই।” তবে এখনও পর্যন্ত, এই বিষয়ে গিল বা তার কোনও দল কিছু শেয়ার করেননি।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক