১০০০ কোটি আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার প্রখ্যাত তামিল অভিনেতা

তামিল ইন্ডাস্ট্রিতে আবারও অশান্তির ঝড়! ১০০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন প্রখ্যাত তামিল অভিনেতা পাওয়ারস্টার শ্রীনিবাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিল ইন্ডাস্ট্রিতে আবারও অশান্তির ঝড়! ১০০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন প্রখ্যাত তামিল অভিনেতা পাওয়ারস্টার শ্রীনিবাসন। বুধবার (৩০ জুলাই) দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। বারবার তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। ২০১৮ সাল থেকে একাধিক আদালতে হাজিরা না দেওয়ার কারণে অবশেষে অর্থনৈতিক অপরাধ শাখার (EOW) কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছে। অভিযোগ, ১০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা কমিশন নিয়েছিলেন। কিন্তু ব্যবসায়ী কমিশনের টাকা পরিশোধ করার পরেও কোনও ঋণ পাননি।

এরপরেই তিনি অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপর ২০১৮ সাল থেকে আদালত বেশ কয়েকবার অভিনেতা কে তলব করেছিল, কিন্তু কোনটাতেই তিনি সাড়া দেননি এবং হাজিরও হননি। এরপর তদন্তের সময়, কর্মকর্তারা আরও জানতে পারেন যে, গত কয়েক বছরে চেন্নাইতে শ্রীনিবাসনের বিরুদ্ধে ছয়টি জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। সমস্ত অভিযোগের ভিত্তিতে বুধবার অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে, এবং এখন তাকে মামলার সাথে সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করা হবে। পাওয়ারস্টার’ নামে পরিচিত এস শ্রীনিবাসন তামিল চলচ্চিত্র জগতের অন্যতম বিখ্যাত মুখ।

চলচ্চিত্র মহলে তিনি চিকিৎসক, রাজনীতিবিদ, কৌতুকাভিনেতা, প্রযোজক, গায়ক এবং ব্যবসায়ী হিসেবে তার কাজের জন্য পরিচিত। তিনি একজন চিকিৎসা পেশাজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করলেও পরে তিনি অর্থায়নে কাজ শুরু করেন এবং অবশেষে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ২০১০ সাল থেকে, তিনি দক্ষিণের বেশ কয়েকটি হিট চলচ্চিত্রের অংশ হচ্ছেন, যার মধ্যে রয়েছে লথিকা, থালাইভান, এমজিআর শিবাজি রজনী কমল, মাঙ্গা, ওডু রাজা ওডু, পেই মামা এবং অন্যান্য।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক