​দীর্ঘ ২ বছর পর স্বস্তি, গড়াপেটার অভিযোগ থেকে মুক্ত ব্রাজিলিয়ান তারকা পাকেতা

স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ওয়েস্ট হাম ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিড ফিল্ডার লুকাস পাকেতা। ফুটবল অ্যাসোসিয়েশনের প্রায় দুই বছর ধরে তদন্তের পর অবশেষে এই অভিযোগ থেকে পাকেতাকে মুক্তি দিল একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ওয়েস্ট হাম ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিড ফিল্ডার লুকাস পাকেতা। ফুটবল অ্যাসোসিয়েশনের প্রায় দুই বছর ধরে তদন্তের পর অবশেষে এই অভিযোগ থেকে পাকেতাকে মুক্তি দিল একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশন। গতকাল রাতে FA ও ওয়েস্ট হাম বিষয়টি জানিয়েছে। ২০২৩ সালের অগস্টে এই তদন্ত শুরু করেছিল FA। এরপর গত বছরের মে মাসে পাকেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। খেলোয়াড়ের বিরুদ্ধে ‘বাজির বাজার কে প্রভাবিত করতে অনৈতিক উদ্দেশে’ কার্ড দেখানোর অভিযোগ উঠেছিল।

২০২২ সালের ২৩ নভেম্বরলেস্টার সিটি, ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলা, ২১ মে লিডস ইউনাইটেড ও ১২ অগস্ট বোর্নমাউথের বিপক্ষে ওয়েস্ট হামের ম্যাচ ঘিরে মোট চারটি অভিযোগ গঠন করা হয়েছিল পাকেতার বিরুদ্ধে। দোষী প্রমাণিত হলে আজীবন খেলা থেকে নিষিদ্ধও হতে পারতেন ২৭ বছর বয়সী পাকেতা। তবে স্বাধীন নিয়ন্ত্রক কমিশন এ বিষয়ে শুনানির সময় জানিয়েছে, পাকেতার বিরুদ্ধে ওঠা একসঙ্গে চারটি অভিযোগ প্রমাণ করা সম্ভব নয়। যদিও এগুলির পরেও খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা ও অভিযোগ অস্বীকার করার জন্যে দুটি অভিযোগ গঠন করা হয়েছিল। কিন্তু সবকটি অভিযোগ প্রমাণসাপেক্ষ। তাই পাকেতাকে মুক্তি দেওয়া হয়েছে।

তবে এফএ চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ওয়েস্ট হামের হয়ে ৩৬ ম্যাচে ৫ গোল করেছিলেন পাকেতা। ব্রাজিলের হয়ে তিনি ১৩ ম্যাচে ২ গোল করেছিলেন। যদিও প্রতিবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ দাবি করে পাকেতা বলেছেন যে, তদন্ত শুরুর প্রথম দিন থেকে মারাত্মক অভিযোগের মুখোমুখি হচ্ছিলেন তিনি। কিন্তু তিনি কোনভাবেই অভিযুক্ত নন। তবে সৃষ্টিকর্তার কাছে তিনি কৃতজ্ঞ। দুই বছর পর হাসিমুখে মাঠে ফেরার জন্যে অপেক্ষায় আছেন তিনি। গত মে মাসে টটেনহামের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন পাকেতা। ২০২২ সালের আগস্টে ওয়েস্ট হামে নাম লিখিয়েছিলেন পাকেতা।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের