‘বস’কে পানীয় জলের পরিবর্তে প্রস্রাব দেওয়ায় গ্রেফতার চাপরাশি, হুলুস্থুলু ওড়িশা

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক: বিবিধ কারণে বারবার শিরোনামে ওড়িশা। এই রাজ্যের গজপতি জেলা থেকে এমন একটি ঘটনা সামনে এসেছে যা শুনলেই গা ঘিন ঘিন করে ওঠে। একজন চাপরাশির বিরুদ্ধে অভিযোগ উঠেছে কর্তব্যরত ইঞ্জিনিয়ারকে জলের পরিবর্তে মূত্র দেওয়ার। বৃহস্পতিবার এই বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। এই ঘটনার কথা প্রকাশ হতেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। গোটা বিষয়টির তদন্ত করে দেখছে পুলিশ।

সরকারি সূত্রে জানা গিয়েছে, গজপতি জেলার আর. উদয়গিরি এলাকার গ্রামীণ জল সরবরাহ ও স্যানিটেশন (RWSS) অফিস থেকে এই উদ্বেগজনক ঘটনার খবর সামনে এসেছে। সেখানে একজন সদ্য নিযুক্ত জুনিয়র ইঞ্জিনিয়ারকে (JE) তাঁর চাপরাশি পানীয় জলের পরিবর্তে মূত্র খাইয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ২৩ জুলাই রাতে।

২২ জুলাই স্থানীয় RWSS অফিসে ইঞ্জিনিয়ার হিসেবে যোগদানকারী শচীন গৌড়া রাতের খাবারের পর চাপরাশি শিবনারায়ণ নায়কের কাছে জল চেয়েছিলেন। পিয়ন তাঁকে জলীয় পদার্থে ভরা একটি স্টিলের বোতল দিয়েছিলেন। পরে শচীনের সন্দেহ হয় যে জলের পরিবর্তে তাকে প্রস্রাব বোতলে ভরে দেওয়া হয়েছে।

জুনিয়র ইঞ্জিনিয়ার গৌড়ার দায়ের করা এফআইআর অনুসারে, আরও দুই কর্মচারী একই বোতল থেকে তরল পান করেছিলেন। তারপর তাঁদেরও সন্দেহ হয় যে জলের পরিবর্তে তাঁরা হয়তো মূত্র পান করেছেন। এরপর নমুনাটি স্থানীয় একটি ল্যাবে পাঠানো হয়েছিল। ল্যাব রিপোর্টে জানা যায় বোতলে থাকা তরলে অ্যামোনিয়ার ঘনত্ব ২.০ পিপিএম (প্রতি মিলিয়ন অংশ)। তারপর থেকেই বোতলে প্রস্রাব থাকার আশঙ্কাই জোরদার হয়েছে। চূড়ান্ত পরীক্ষার জন্য দ্বিতীয়বার নমুনাটি পারালাখেমুন্ডির একটি ল্যাবে পাঠানো হয়েছে।

এই ঘটনার পর শচীন গৌড়া অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে আর. উদয়গিরি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি ওড়িশার জলসম্পদ অধিদফৎর এবং জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) কাছেও পাঠানো হয়েছে।

এই ঘটনার কথা বলতে গিয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার শচীন গৌড়া বলেছেন, “আমি যখন জল চাইলাম, তখন আমার অফিসের শিবা নামে একজন কর্মী স্টেইনলেস স্টিলের বোতলে ‘জল’ নিয়ে আমার কাছে এসেছিলেন। জল খাওয়ার পর আমি অস্বস্তি বোধ করছিলাম। সন্দেহ হচ্ছিল এটি জল নয়, হয়তো অন্য কিছু ( প্রস্রাব)। ঘনা এবং সূর্য নামে আরও দুই কর্মীও বোতল থেকে তরল পান করেছিলেন যে বোতলে সত্যিই জল রয়েছে কিনা তা যাচাই করার জন্য।”
যার বিরুদ্ধে জলের বদলে প্রস্রাবের পান করানোর অভিযোগ সেই শিবনারায়ণ নায়েক নিজ প্রতিক্রিয়ায় বলেন, “আমি অ্যাকোয়াগার্ড থেকে জল এনেছিলাম। রাতে স্যারের (ইঞ্জিনিয়ার) জন্য খাবার আনার পর, আমি খাবারের সাথে বোতলটি নিয়ে ওর ঘরেই রেখেছিলাম। এরপর কী হয়েছিল তা আমি জানি না।”

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক