ধর্মীয় শোভাযাত্রায় পাথর বৃষ্টি, গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র মুজফফরপুর

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ধর্মীয় শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্রের রূপ নিল মুজফফরপুর। শুক্রবার বিহারের মুজফফরপুর জেলায় একটি ধর্মীয় শোভাযাত্রার সময় পাথর ছোঁড়ার ঘটনায় রাজেপুর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সহ বেশ কয়েকজন পুলিশকর্মী এবং স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজেপুর থানা এলাকার মীনাপুর গ্রামে মহাবীর পতাকার শোভাযাত্রা চলছিল। সেই সময় এই ঘটনা ঘটে। সাংবাদিকদের সামনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুজাফফরপুরের এসএসপি সুশীল কুমার বলেন, ” কিছু ব্যক্তি একটি শোভাযাত্রায় ছাদ থেকে পাথর ছুঁড়তে থাকে। এর ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একসময় তা রণক্ষেত্রের চেহারা নেয়। শোভাযাত্রা যাচ্ছিল বলে পুলিশের একটি দলও ওই স্থানে উপস্থিত ছিল। কর্মকর্তাদের একটি দলও উপস্থিত ছিল।”

এসএসপি আরও বলেন, “বিশৃঙ্খলাকারীদের ছোঁড়া পাথরে স্থানীয় থানার এসএইচও সহ বেশ কয়েকজন পুলিশকর্মী এবং পাঁচ থেকে ছয়জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। আহতদের নিকটস্থ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।” তিনি বলেন, এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে। শুরু হয়ে তদন্ত। গোটা বিষয়টি ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে। এসএসপি সুশীল কুমার জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

চলতি বছর বিহারে বিধানসভা নির্বাচন। সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ভোটের আগে কল্পতরু হয়ে উঠেছেন। কিছুদিন আগেই সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পে বিরাট বৃদ্ধির ঘোষণা করেছিলেন। ১ অগস্ট থেকে সকল পরিবারের জন্য ১২৫ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের ঘোষণা, বিহারের স্থায়ী বাসিন্দা মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৫ শতাংশ সংরক্ষণেরও ঘোষণা করেছেন। সম্প্রতি বলেছেন রাজ্যজুড়ে স্কুলগুলিতে নিযুক্ত রন্ধনকর্মী, নৈশপ্রহরী এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য প্রশিক্ষকদের বেতন দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি করা হবে।

এত কিছুর পরেও বিহার থেকে অপরাধ কমছে না। সম্প্রতি বিহারের পটনায় বাড়ির ভেতরেই দুই শিশুকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। সম্পর্কে তারা ভাই বোন, নাম অংশ এবং অঞ্জলি। কিছুদিন আগে বিহারে পূর্ণিয়াতেও একটি গোটা পরিবারকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। প্রথমে তাঁদেরকে বেধড়ক মারধর করা হয়, তারপর আগুনে পুড়িয়ে মারা হয়। শুধুমাত্র পরিবারেরই একটি শিশু বরাতজোরে বেঁচে যায়।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক