সাংসদ রচনার বিরুদ্ধে অভিষেকের দ্বারস্থ চুঁচুড়ার তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার(MLA Asit Mazumdar)। শুক্রবার চুঁচুড়ার বিধায়ক এই অভিযোগ জানানোর কথা স্বীকার করেছেন ।তার দাবি, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Bandopadhay) কাছে নয়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছেও তিনি ওই সাংসদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। জোড়ার বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস তৈরি কে কেন্দ্র করে হুগলি তৃণমূল সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব প্রকাশ্যে দেখা দিয়েছে।

স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস(Smart Clash)। তৃনমূল বিধায়কের আচরণে রুষ্ট তৃণমূল সাংসদ।তিনি বলেন,দলের যাকে জানাবার জানাবো, শেষ দেখে ছাড়বো।চুঁচুড়া বাণীমন্দির স্কুলে বৃহস্পতিবার হঠাৎই পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়(MP Rachana Bandopadhay)।সেখানে গিয়ে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনে তম্ভিত হয়ে যান তিনি।তার সাংসদ তহবিল থেকে স্কুলে মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে।কেন তৈরি হচ্ছে কে বরাত পেয়েছে তা নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের রোষের মুখে পড়েন প্রধান শিক্ষিকা।কয়েকদিন আগে স্কুলে গিয়ে বিধায়ক খারাপ ভাষায় কথা বলেন বলেন অভিযোগ।প্রধান শিক্ষিকা সাংসদকে আরো জানান কার অনুমতি নিয়ে স্মার্ট ক্লাসরুম হচ্ছে তা জানতে চান বিধায়ক।কারা বরাত পেয়েছে? কেন বিধায়ককে জানানো হয়নি? সেটা নিয়ে দুর্ব্যবহার করেন।

প্রধান শিক্ষিকা বলেন,একই দলের বিধায়ক ও সাংসদ সেখানে স্কুলের মেয়েদের সুবিধার জন্য মাঠ ক্লাসরুম যদি হয় তাতে আপত্তির কি আছে বুঝিনি।রচনা এই কথা শুনে বলেন,আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। আশ্চর্যজনক ঘটনা। স্মার্ট ক্লাসরুম প্রয়োজন ছিল। বাণীমন্দির স্কুল চেয়েছিল।আমি দিয়েছি।আরো দেবো।তৃনমূল বিধায়ক শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন শিক্ষিকাদের একটা সম্মান আছে। তা কখনোই গ্রহণযোগ্য নয় আগামী দিনেও কাজ করব স্কুলের উন্নতি করব স্বাস্থ্য নিয়ে কাজ করব। কার কত দম আছে দেখব।এই ঘটনা যাকে জানাবার তাকে জানাবো। দল জানে ওনার গতিবিধি।এর আগেও নানা ঘটনা ঘটেছে। যাকে জানাবার তাকে জানাবো আগামী দিনে যাতে না হয় সেটা দেখব। উনি বোধহয় চাইছেন না স্মার্ট ক্লাস রুম হোক। আমি এর শেষ দেখে ছাড়বো। আমার সাতজন বিধায়কের একজনই হয়তো দলের বদনাম করছেন ।৬ জন দলের কথা ভাবেন।

ওনার বয়স হয়েছে মাথা কাজ করছে না।সম্প্রতি অসিত ও রচনার মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে চুঁচুড়ায়।রচনার কর্মসূচিতে অসিতকে দেখা যায়নি।আবার বৃহস্পতিবার রবীন্দ্রভবনে অনুষ্ঠানে অসিত থাকলেও চুঁচুড়ায় থেকে রচনাকে দেখা যায়নি সেখানে।শাসক দলের বিধায়ক – সাংসদের লড়াই বিধানসভা নির্বাচনের আগে বিড়ম্বনা বাড়াতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের।বিধায়ক অসিত মজুমদার বলেন,উনি আমার দলের সাংসদ।উনি যেটা বলতে পারেন আমি সেটা পারিনা। আমি সাংসদের কথার উপর কোন কথা বলবো না।যা বলার দলকে বলবো।

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস