বস্ত্র ব্যবসার আড়ালে রহড়াতে বিপুল অস্ত্র ভান্ডারের সন্ধান

Share:

নিজস্ব প্রতিনিধি,রহড়া: উত্তর ২৪ পরগনা জেলার রহড়াতে অস্ত্র ভান্ডার। ভিন রাজ্যের যোগ সূত্র খুঁজেই ব্যারাকপুরে সাংবাদিক বৈঠক সারলেন গোয়েন্দা প্রধান।সোমবার সকালে রহড়া থানা এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে মধুসূদন মুখার্জি(Madhusudan Mukhopadhay) নামক এক ব্যক্তিকে বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পুলিশ কর্তারা । সেখান থেকে অত্যাধুনিক অস্ত্র তৈরি করার সরঞ্জাম, নগদ টাকা, কয়েকশো রাউন্ড গুলি উদ্ধার করেন গোয়েন্দা দফতরের কর্তারা।সেই ঘটনায় সাংবাদিক বৈঠক করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা প্রধান চারু শর্মা(DCDD Charu Sharma)।

সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিগত বেশ কয়েকদিন ধরেই আমাদের কাছে নির্দিষ্ট একটি খবর ছিল রহড়া থানার একটি আবাসনে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও টাকা , গয়না মজুদ করা হচ্ছে। সোমবার কমিশনারেটর গোয়েন্দা বিভাগ হানা দেয় রহড়ার ওই ফ্ল্যাটে।সেখান থেকেই উদ্ধার হয় নগদ 1.5 লক্ষ টাকা ২৮০ গ্রাম সোনার গয়না, ৯০৫ রাউন্ড গুলি সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। পুলিশের প্রাথমিক অনুমান ভিন রাজ্যে থেকেই এই কারবার চালানো হতে পারে। বিপুল সংখ্যক এই অস্ত্র উদ্ধারে আরো তদন্তের প্রয়োজন বলেই মনে করেন গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা।

মধুসূদনের অস্ত্র ভান্ডার থেকে উদ্ধার হয় পাঁচটা লং রাইফেল, একটা নাইন এমএম, দুটো সেভেন এমএম, তিনটে রিভলবার, তিনটি ওয়ান শাটার, বিভিন্ন বোরের ৯০৫ রাউন্ড কার্তুজ। ২৪৮ গ্রাম সোনা, ১ লাখ ৪৫ হাজার নগদ টাকা। অস্ত্র বানানোর মেশিন। ডেবিট কার্ড সোয়াইপ মেশিন। উদ্ধার হয়েছে মধুসূদন মুখার্জির কাছ থেকে। ৬৬ বছরের মধুসূদন মুখার্জি অরিজিনালি পানিহাটির(Panihati) বাসিন্দা। ২০০৬ সালে একবার অস্ত্র আইনে গ্রেফতার হয়েছিলেন খড়দহ থানায়(Kardaha P.S.)। ২০২০ সালের রিজেন্ট পার্কে(Regent Park) প্রতিভাঞ্জলি আবাসনে ফ্ল্যাট কেনেন।

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে