চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাকরি খুঁজছেন? রাজ্য স্বাস্থ্য দফতরে শুরু নিয়োগ, জেনে নিন বিস্তারিত

নিজস্ব প্রতিনিধি : স্নাতকোত্তর পাশ করেছেন। চাকরির জন্য অপেক্ষা করছেন। বিভিন্ন বেসরকারি সরকারি জায়গায় আবেদন পত্র জমা করেছেন। কিন্তু কোথায় যাবেন সেটা বুঝতে পারছেন না। এবার স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্য নয়া সুযোগ আনল রাজ্যের স্বাস্থ্য বিভাগ। স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের এবার নিয়োগ করা হবে রাজ্যের স্বাস্থ্য বিভাগে।ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ফিজিসিস্ট কাম রেডিয়েশন অফিসারের পদ খালি রয়েছে। মোট ৩১ জনকে নিয়োগ করা হবে সেখানে।

এই পদের জন্য আবেদন করতে গেলে, পদার্থবিদ্যা ইলেকট্রনিক্স বায়োফিজ এর মত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি রেডিওলজি মেডিকেল ফিজিক্স বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী বা ডিপ্লোমা অর্জন করেছেন এমন ব্যক্তিরাও আবেদন করার সুযোগ পাবেন। এই দুই ক্ষেত্রেই অ্যাটমিক রিসার্চ সেন্টার কিংবা অ্যাটমিক রেজুলেশন বোর্ড অনুমোদিত রেডিয়েশন সেফটি অফিসারের শংসাপত্র থাকতে হবে। ফিজি সিস্ট কাম রেডিয়েশন অফিসার পদে নিযুক্তদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া আবশ্যিক। প্রতি মাসে তাদের স্যালারি হবে ৫৬,১০০ টাকা। স্নাতকোত্তর ডিগ্রি এই সরকারি স্বীকৃত শংসাপত্র বিচার করেই এই পদে নিয়োগ দেওয়া হবে। তবে প্রয়োজন হলে প্রার্থীদের যোগ্যতা লিখিত পরীক্ষা কিংবা কম্পিউটার বেস্ট পরীক্ষার মাধ্যমে যাচাই করাও হতে পারে।

আবেদন করার জন্য কিছু শর্তাবলী জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। আবেদনপত্র মূল্য হিসেবে ২১০ টাকা নির্ধারিত করা হয়েছে। ১৩ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে অনলাইন পোর্টাল। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা করতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘বিজেপি প্রার্থীদের জেতান’, তালিবানি ফরমান জারি কুখ্যাত জঙ্গি জীবন সিংহের

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

‘মাছটা খেয়ে দেখবেন নাকি?’, মোদিকে তোপ মমতার

‘বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে বিজেপি’, তোপ অভিষেকের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ