ব্রীজ বা বাঁশের সাঁকো নয়, কচুরিপানার ওপর দিয়ে হাঁটছেন শয়ে শয়ে মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট: ব্রিজ নয় ,বাঁশের সাঁকো । ভগ্নদশা ইছামতি নদীর ওপরে কচুরিপানার স্তূপ। তার উপর থেকে হেঁটে পার হচ্ছে কয়েকশো গ্রামবাসী।এই বিরল দৃশ্যর সাক্ষী থাকল সীমান্তের মানুষ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের(Swarupnagar Block) গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত ও সগুনা গ্রাম পঞ্চায়েত মাসকান্দি ইছামতি নদীর(Ichamoti River) বয়ে গেছে ।নদীর নাব্যতা কমেছে। দীর্ঘদিন সংস্কার হয় না। একটি কাঠের ব্রিজ থাকলেও সেটা ভগ্ন প্রায় দশা।৩০ টা গ্রামের কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারস্থ হলেও আজও ইছামতি নদীর এই অংশে সংস্কার হয়নি । যার ফলে কাঠের ব্রিজ থাকলেও সেটা একেবারে দুর্বল।

বারবার কংক্রিটের সেতু দাবি করেছিল এলাকার মানুষ। কচুরি পানা ছেয়েছে নদীর গর্ভে প্রায় ১০ কিলোমিটার জুড়ে। তার ওপর থেকে হেঁটে যাচ্ছে শয়ে শয়ে মানুষ। এমনকি কচুরিপানার ওপরে যে ঘাস জন্মিয়েছে সেগুলো গবাদি পশুকে খাওয়ানোর জন্য কেটে নিয়েছে গ্রামবাসীরা । ইছামতি নদী হয়েছে কচুরিপানার স্তুপ। যার ফলে বর্ষা আসলেই এইসব বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে থাকে।

একদিকে কৃষি জমির ফসল নষ্ট, অন্যদিকে মাছ চাষের ব্যাপক ক্ষতি। জনজীবন ব্যাহত হয়। তাই তারা বলছেন, দীর্ঘ দিন ইছামতি নদী সংস্কার না হওয়ার ফলে সংস্কার না হওয়ার ফলে আগাছা জন্মে যাচ্ছে। তাই সেখানে একদিকে গবাদি পশুর খাবার সংগ্রহে এবং অন্যদিকে ওই কচুরিপানার ওপর দিকে হেঁটে দুই পাড়ের বাসিন্দারা মানুষ পারাপার করছেন । রীতিমতো এটা প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের যাতায়াতের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে