সুখবর, ৫ বছর বাদে চিনের সঙ্গে ফের শুরু হচ্ছে সরাসরি বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ পাঁচ বছর বাদে ফের ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে। দেশের দুই বেসরকারি বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোকে ফের চিনের সঙ্গে সরাসরি বিমান চালানোর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গত কয়েক মাসের মধ্যেই বিশ্ব কূটনীতিতে নাটকীয় পট পরিবর্তন ঘটেছে। এক সময়ের জিগরি দোস্ত দিল্লির সঙ্গে ওয়াশিংটনের মধ্যে যেমন সম্পর্কের ফাটল চওড়া হয়েছে, তেমনই এক সময়ের শত্রু বেজিংয়ের সঙ্গে দিল্লির সম্পর্কের উন্নতিও ঘটেছে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে ভারতীয় পণ্যের উপরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দিল্লি ও বেজিংকে কাছাকাছি আসার সুবিধা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক চাপানোকে অন্যায্য বলে আখ্যা দিয়েছে বেজিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্কযুদ্ধে দিল্লির পাশে থাকার আশ্বাস দিয়েছে। অতীতের তিক্ততা ভুলে শি জিনফিংয়ের দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। চিনের মাটিতে বসতে চলা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে বেজিংয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।

২০২০ সালে কোভিডের প্রকোপ শুরুর পরেই চিনের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল ভারতীয় বিমান সংস্থাগুলি। তার পর থেকে পাঁচ বছর ধরে ওই পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। তাতে চরম সমস্যায় পড়েছেন পড়ুয়া ও ব্যবসায়ীরা। ঘুরপথে এবং বাড়তি টাকা খরচ করে চিনে পৌঁছতে হচ্ছে তাদের।

মঙ্গলবার (১২ অগস্ট) এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, আগামী মাসের অর্থা‍ৎ সেপ্টেম্বরের প্রথম দিকে ভারত ও চিনের মধ্যে ফের সরাসরি যাত্রীবাহী বিমান পরিষেবা চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মতো ভারতীয় উড়ান সংস্থাগুলিকে স্বল্প সময়ের নোটিশে চিনের সঙ্গে সরাসরি বিমান চালানোর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। অগস্টের শেষে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের সময়ে এই বিষয়ে সরকারি ঘোষণা করা হতে পারে।

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা