ঋণখেলাপিদের ‘আচ্ছে দিন’, ৫ বছরে ৫.৮২ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি  

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দ্র মোদির জমানায় আমআদমির কাছে ‘আচ্ছে দিন’ অধরা থেকে গেলে কী হবে, সত্যিকারের ‘সুদিন’ চলছে ঋণখেলাপিদের। গত পাঁচ বছরে শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিই ঋণখেলাপিদের ৫.৮২ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছে। আজ মঙ্গলবার (১২ অগস্ট) সংসদে এমনই চমকে ওঠার মতো তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। অর্থা‍ৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ দিয়ে তা না মিটিয়ে বেমালুম হজম করে দিয়েছে রাঘববোয়ালরা। যদিও ওই রাঘববোয়ালদের নাম প্রকাশ করেননি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী।

মোদি সরকার ক্ষমতায় আসার পরেই একের পর এক ব্যাঙ্ক কেলেঙ্কারির পর্দাফাঁস হয়েছে। লক্ষ-লক্ষ কোটি টাকা হাতিয়ে নিরাপদে দেশ ছেড়েছেন বিজয় মাল্য-নীরব মোদি-মেহুল চোকসিরা। কিভাবে তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেন সেই প্রশ্নের জবাবে অবশ্য মৌনই থেকেছেন প্রধানমন্ত্রী। গরিবদের কাছ থেকে ঋণের টাকা উসুলে যেখানে নখদাঁত বের করে হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে ব্যাঙ্কের আধিকারিকরা, সেখানে কোটি-কোটি টাকা হাতিয়ে নেওয়া রাঘববোয়ালদের বিরুদ্ধে কেন নীরব, সেই প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরেই। এদিন রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যা জানিয়েছেন তা পিলে চমকানোর জন্য যথেষ্ট।

কী জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী?

রাজ্যসভায় লিখিত জবাবে পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, বিগত পাঁচ বছরে অর্থা‍ৎ ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি মোট ৫ লক্ষ ৮২ হাজার কোটি টাকার ঋণ মকুব করেছে। সর্বাধিক ঋণ মকুব করা হয়েছে ২০২০-২১ অর্থবর্ষে। করোনার প্রকোপের সময়ে ১ লক্ষ ৩৩ হাজার কোটি টাকার ঋণ মকুব করা হয়েছে। পরের অর্থবর্ষে (২০২১-২২) ঋণখেলাপিদের ১.১৬ লক্ষ কোটি টাকা ঋণ মকুব করা হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে মকুব করা হয়েছে ১.২৭ লক্ষ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে ১.১৫ লক্ষ কোটি এবং ২০২৪-২৫ অর্থবর্ষে ৯১ হাজার ২৬০ কোটি টাকার ঋণ মকুব করা হয়েছে। যেখানে ৫ লক্ষ ৮২ হাজার কোটি টাকার ঋণ মকুব করা হয়েছে, সেখানে ঋণ আদায় করা হয়েছে মাত্র ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা। অর্থা‍ৎ যত টাকার ঋণ মকুব করা হয়েছে, তার তুলনায় আদায়ের পরিমাণ ২৮ শতাংশ।   

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা