জম্মু কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে ৩৩, পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ভয়াবহ অবস্থা জম্মু ও কাশ্মীরে। মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে ভেসে গিয়েছে কিশতোয়ার। ক্রমশ বাড়ছে মৃত্যু। এখনও পর্যন্ত মৃত অন্তত ৩৩। শোক প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহতদের মধ্যে যাত্রায় কর্তব্যরত দুই সিআইএসএফ জওয়ানও রয়েছেন। আরও দুই সিআইএসএফ জওয়ান নিখোঁজ। উদ্ধারকারী দল খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায়। জীবিতদের খুঁজে বের করতে এবং আটকে পড়াদের উদ্ধারের জন্য ব্যাপক অভিযান চলছে। মেঘভাঙা বৃষ্টিতে ছত্রভঙ্গ অবস্থা জম্মু কাশ্মীরের। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার পাদ্দার সাব-ডিভিশনের চিশোটি গ্রামে এক ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে প্রচুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রতি বছরের মতো মাচাইল মাতা যাত্রা কালীন এই দুর্যোগ ঘটে।

ঐতিহাসিক মাচাইল মাতা যাত্রার পথে পদ্দার এলাকায় এই ঘটনাটি ঘটে। সূত্রের খবর, ওই স্থানে তীর্থযাত্রীদের জন্য স্থাপন করা একটি বিশাল লঙ্গর সম্পূর্ণরূপে ভেসে গেছে। মেঘ ভাঙনে অনেক বাড়ি ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। চিশোটি গ্রামে মেঘ ভাঙার পর মাচাইল মাতা যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। ২৫ জুলাই শুরু হওয়া শ্রী মাচাইল মাতা যাত্রা ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পদ্দার উপত্যকার মাচাইলের চণ্ডী মাতা মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই যাত্রায়।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিশতোয়ার অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে মেঘ ভাঙন কবলিত এলাকা থেকে নিশ্চিত তথ্য আসতে দেরি হচ্ছে, তবে উদ্ধার অভিযান পরিচালনার জন্য জম্মু ও কাশ্মীরের ভেতর এবং বাইরে থেকে সম্ভাব্য সকল সাহায্য সংগ্রহ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রাকৃতিক দুর্যোগের পর সমবেদনা প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে মেঘ ভাঙন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। প্রয়োজনে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে মেঘভাঙন নিয়ে জানিয়েছেন তিনি জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। অমিত শাহের কথায়, “স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। এনডিআরএফ দলগুলিকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রতিটি পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের জনগণের পাশে আছি। প্রয়োজনে সকল সম্ভাব্য সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।”

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা