দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬ মাস ধরে চুল খাওয়ার অভ্যাস, কিশোরীর পেট থেকে বের হল ২ কেজি চুল

নিজস্ব প্রতিনিধি: একটি মানুষের একেক ধরনের অদ্ভুত অভ্যাস থাকে। যেগুলো সাধারণভাবে মানুষ করে না। যে অভ্যাসের মধ্যে অস্বাভাবিকতা রয়েছে। ব্যক্তিগতভাবে অনেকেই অনেক অদ্ভুত অভ্যাসের শিকার। সাধারণ সুস্থ মানুষ যেগুলো দেখলে অস্বস্তি বোধ করেন। এমনই এক অদ্ভুত অভ্যাসে ৬ বছর ধরে ভুগছিলেন চিনের হুবেই প্রদেশের এক কিশোরী।

জানা গিয়েছে, দীর্ঘ ছয় বছর ধরে নিজের চুল খাওয়ার অদ্ভুত অভ্যাসে ভুগছিল ওই কিশোরী। এর জেরে পাকস্থলিতে জমে উঠেছিল বিশাল ওজনের চুলের গোলা। অবশেষে অস্ত্রপচারের মাধ্যমে সেগুলোকে বের করতে হয়েছে। জুলাই মাসে চিনের হুবেই প্রদেশে এই বিরল ঘটনা সামনে আসে। সাধারণ খাবার খাওয়ার পাশাপাশি চুল খেত বছর ১৫ এর কিশোরী নিনি। বিগত কয়েক দিন ধরে তীব্র পেটের যন্ত্রণায় ভুগছিল সে। কোনও কিছু খেতে পারছিল না। শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। অবশেষে তাকে উহান শিশু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, মেয়েটির শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর হয়ে গিয়েছিল। গত ৬ মাস ধরে চুল খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিল সে। মারাত্মকভাবে রক্তাল্পতায় ভুগছিল। গত ছয়মাস ঋতুস্রাব বন্ধ ছিল তার।

চিকিৎসকরা জানিয়েছেন, পাকস্থলির ভেতরে চুলের বল খুঁজে পেয়েছেন তাঁরা। পুরো পাকস্থলিকে ঘিরে ফেলেছিল সেটি। অস্ত্রপচার করে পাকস্থলি থেকে প্রায় দু কেজি ওজনের চুলের বল বের করা হয়। চুল জমে গিয়ে পাকস্থলি স্বাভাবিক আকার অনেকটাই বেড়ে গিয়েছিল। অস্ত্রোপচারের কয়েক দিন পর ওই কিশোরী ধীরে ধীরে স্বাভাবিক খাবার খেতে শুরু করে। বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। এক চিকিৎসক জানিয়েছেন, কোনও শিশু এক মাসের বেশি সময় ধরে চুল বা কাঁচের মতো জিনিস খেলে, অভ্যাসে পরিণত করলে পরিবারকে মানসিক সমস্যার বিষয়ে সতর্ক হতে হবে

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ