খড়গপুর স্টেশনে খেলতে খেলতে শিশুর মাথায় খুলে পড়ল বিম, ঘটনাস্থলেই মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: খড়গপুর স্টেশনে এক ভয়ংকর মর্মান্তিক দুর্ঘটনায় আট বছরের শিশুর মৃত্যু হল।  মঙ্গলবার প্লাটফর্মে দাঁড়িয়ে থাকার লোহার বিম ওই শিশুর(Child) ওপর পড়ে যায়। তাতেই তার মৃত্যু হয়। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, যে শিশুটি মারা গেছে সে ভবঘুরে। বাবার সঙ্গে স্টেশনেই থাকতো। যখন দুর্ঘটনা ঘটে সেই সময় তার বাবা কাজে গিয়েছিল। ছেলের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসে বাবা । রেল পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। রেল পুলিশ সূত্রে জানা গেছে বেশ কয়েক মাস ধরে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে খড়গপুর স্টেশনে।

গোটা স্টেশন চত্বরকে নতুন করে সাজানো হচ্ছে। ঝাঁ চকচকে করা হচ্ছে প্ল্যাটফর্ম চত্বর। খড়গপুর স্টেশন(Kharagpur Station) এর ৫ ওর ৬ নম্বর প্লাটফর্মে(5 And 6 No Platfrom) মাঝামাঝি স্থানে একটি লোহার বিম দাঁড় করানো ছিল। কিন্তু একটি ব্যস্ত স্পেশাল চত্বর এলাকায় কেন এইভাবে ঝুঁকি নিয়ে বিম দাঁড় করানো ছিল তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ওই বিমটি যেকোনো যাত্রীর ওপরে পড়তে পারতো। একজন ভবঘুরে যুবক মারা যাওয়ার ঘটনা কে ছোট করে দেখা যাবে না বলে দাবি তুলেছেন যাত্রীরা। সকলে এই স্টেশনে যে সংস্থা অর্থাৎ ঠিকাদার কাজ করছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি তুলেছে।

রেল পুলিশ দাবি করেছে ওই বিম ধরে খেলা করছিল ছেলেটি। হঠাৎ তা খুলে তার ওপর পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। খড়গপুর ডিভিশনের রেল পুলিশের এসআরপি(SRP) দেবশ্রী সান্যাল জানিয়েছেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা সব দিকটাই খতিয়ে দেখছি। ডিএসপি এবং ওসি সকলকে ঘটনাস্থলে পাঠিয়ে তদন্ত শুরু করা হয়েছে গুরুত্ব সহকারে।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির