ময়নাগুড়িতে স্ত্রীকে খুন করে ব্যাগে করে কলিজা নিয়ে ঘুরে বেড়ালেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,ময়নাগুড়ি: স্ত্রীকে খুন করার পর ব্যাগে দেহাংশ নিয়ে গ্রামে ঘুরে বেড়ালেন স্বামী। ব্যাগের মধ্যে ছিল স্ত্রীর কলিজা।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের(Maynaguri Block) ব্যাঙকান্দিতে।মৃতা মহিলার নাম দিপালী রায়(৪৫)(Dipali Roy)। ব্যাঙকান্দির বাসিন্দা রমেশ রায়কে শুক্রবার সকালে তার কাঁধে থাকা থলিতে দেহাংশ নিয়ে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রমেশ রায়(Ramesh Roy) থলিতে দেহাংশ নিয়ে এলাকায় ঘুরে বেড়িয়ে বেশ কয়েকজনকে সেই দেহাংশ দেখায়। আর যা দেখে রীতিমত ভয় পেয়ে যায় অনেকেই। ঘটনায় সকলের মধ্যে সন্দেহ দানা বাঁধে। এরপর কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে ঘরের ভেতর বিছানায় রক্ত দেখতে পায়। এরপর গ্রামবাসীরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানায়।

খবর চাউর হতেই ভিড় জমায় প্রচুর মানুষ। ঘটনাস্থলে আসে গ্রাম পঞ্চায়েত প্রধান। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়(Maynaguri P.S.)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। বাড়ি থেকেই রমেশ রায়ের স্ত্রী দিপালী রায়ের দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, তাঁর স্বামী রমেশ রায় মানসিক ভারসাম্যহীন। রমেশ রায় কোথায় গেছে খোঁজ চালাচ্ছে পুলিশ। পরে তার সন্ধান পাওয়া যায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কেন সে এই ঘটনা ঘটালো পুলিশ তা খতিয়ে দেখছে। ওই ঘরটি তদন্তের স্বার্থে পুলিশ সিল করে দিয়েছে। স্বামীর সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ। আশেপাশের সব থানাকে সতর্ক করা হয়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর পুলিশ স্বামীর সন্ধান পায়। তাকে স্ত্রীর কলিজা যে ব্যাগে রাখা আছে তা সমেত থানায় নিয়ে যায় পুলিশ।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২