কবর দেওয়ার সময়েই নড়ে উঠল সাপের ছোবলে মৃত, হুলুস্থুলু কাণ্ড মাটিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি,মাটিয়া:কবর দেওয়ার আগেই সাপেকাটা মৃত রোগীর দেহ নড়ে উঠতেই হুলুস্থুল কাণ্ড।প্রার্থনার ময়দান থেকে অ্যাম্বুলেন্সে তুলে ফের রোগিকে নিয়ে হাসপাতালে ছুটল রোগির পরিবার। বিস্ময়কর এই ঘটনার কথা জানাজানি হতেই ভিড় জমে গেল রোগির বাড়ির সামনে।শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, মাটিয়া থানার (Matia P.S.)কচুয়া পঞ্চায়েতের রজালিপুর গ্রামে। তবে শেষ রক্ষা হল না। সাপে কেটেই মৃত্যু হল বছর সাইত্রিশের রওশানারা বিবির(Rousanara Bibi)। রাতেই কবর দেওয়া সম্পন্ন হল সাপে কাটা মৃত মহিলার দেহ। বৃহস্পতিবার রাতে ঘরের বিছানায় ঘুমন্ত রওশানারা হাতের আঙুলে কামড়ায় সাপ(Snake Bite)। রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার দুপুরে সেখান থেকে কলকাতার আর জিকর হাসপাতালে(R G Kar Hospital) স্থানান্তরিত করেন চিকিৎসক। পথেই মৃত্যু হয় বলেই বাড়িতে নিয়ে আসা হয় দেহ। এরপর সন্ধ্যায় কবর দেওয়ার আগে শেষ মুহুর্তে মৃতদেহ নড়ে উঠতেই ফের দেহ নিয়ে হাসপাতালে ছোটেন পরিবার। তবে শেষ রক্ষা হয়নি ।চিকিৎসক মৃত বলেই জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় ওই এলাকায়। যদিও চিকিৎসকরা দাবি করেন ওই মহিলার মৃত্যু হয়েছে অনেক আগেই।

তবে যখন এই ঘটনা ঘটে তখন অনেকেই ওই মৃতদেহের পা জোরে জোরে মালিশ করার পরামর্শ দেন। সকলেই মৃত ব্যক্তি বেঁচে উঠেছে এই খবর পেয়ে ছুটতে থাকেন ওই বাড়ির দিকে।। তড়িঘড়ি বাড়ির লোক অ্যাম্বুলেন্স(Ambulance) নিয়ে এসে মৃতদেহটি নিয়ে ছোটেন হাসপাতালে। কিন্তু তাদের সব আশাকে নিরাশা করে চিকিৎসক জানিয়ে দেন অনেক আগেই মৃত্যু হয়েছে ওই গৃহবধুর সাপের কামড়ে। তখন আবার মৃতদেহ হাসপাতাল থেকে ফিরিয়ে এনে মাটিতে কবর দেওয়া হয়।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর