নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ৬ মাসের মধ্যে দোষী সাব্যস্ত ই – রিক্সাচালক

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: নিউটাউনে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে গ্রেফতার টোটো চালক সৌমিত্র রায়কে ৬ মাসের মধ্যে দোষী সাব্যস্ত করল বারাসত জেলা পকসো আদালত।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিউ টাউনে নাবালিকাকে জগৎপুর বাজার(Jagatpur Bazar) থেকে ই – রিক্সায় তুলে নিউটাউনের নির্জনে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় টোটো চালক সৌমিত্র রায়কে(Soumitra Roy)। আদর্শপল্লী(Adarshapally) থেকে সৌমিত্র রায়কে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে রাগারাগি করে রাতে বাড়ির বাইরে বেরিয়ে যায় নাবালিকা। দীর্ঘক্ষণ বাইরে থাকার পর রাত্রি বেলায় বাড়িতে যাবে বলে উঠেছিল সৌমিত্রের ই- রিক্সায় ।

এরপরই নাবালিকাকে একা পেয়ে সরাসরি বাড়ি না নিয়ে গিয়ে নিউটাউন এলাকার একাধিক অলিতে গলিতে ঘুরিয়ে লোহার ব্রিজের কাছে একটি পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করে টোটো চালক সৌমিত্র রায়। সিসিটিভি(CCTV) ফুটেজ পাশাপাশি আরো অন্যান্য টেকনিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে নদিয়া থেকে আদর্শ পল্লীতে এসে ভাড়া থাকা বিবাহিত সৌমিত্র রায়কে গ্রেফতার করে পুলিশ।

সোমবার নিউটাউনে(Newtown) নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত টোটো চালক সৌমিত্র রায়কে বারাসত পোকসো আদালতে নিয়ে আসা হলে দোষী সাব্যস্ত করেন বিচারক। আগামী ২৭ তারিখ অর্থাৎ বুধবার সৌমিত্র রায়ের সাজা ঘোষণা করবেন বারাসত পকসো আদালতের বিচারক। এ দিন অবশ্য দোষী সাব্যস্ত হওয়ার পরেও মানসিকভাবে ভেঙে পড়েননি ওই ই – রিকশাচালক।এই ঘটনার পর নিউটাউনে নির্জন এলাকায় জঙ্গল সাফাই অভিযান চালানো হয়। জোরালো আলো লাগানো হয়।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর