করোনা কাঁটা সরিয়ে গ্রীষ্মেই আসছে ‘কিশমিশ’

করোনার সঙ্গে লড়াই করেই 'কিশমিশ'-এর শুটিং পর্ব শেষ করেছেন দেব। এই ছবিতেই ভিন্ন চরিত্রে ও ভিন্ন স্বাদে দেখা যাবে দেবকে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার সঙ্গে লড়াই করেই ‘কিশমিশ’-এর শুটিং পর্ব শেষ করেছেন দেব। এই ছবিতেই ভিন্ন চরিত্রে ও ভিন্ন স্বাদে দেখা যাবে দেবকে। সেই ছবির কাজ শেষ হয়ে গেলেও মুক্তি থেমে ছিল করোনার সংক্রমণের কথা মাথাতে রেখেই। শেষমেশ সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে গ্রীষ্মেই বড়পর্দায় আসছে দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ২৯ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে ‘কিশমিশ’। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে দেব-রুক্মিণী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে রাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু, লিলি চক্রবর্তীকে।

প্রথমে গতবছরের দুর্গাপুজোতে মুক্তি পাওয়ার কথা ছিল ‘কিশমিশ’-এর। কিন্তু করোনার সংক্রমণের জন্য সঠিক সময়ে ‘কিশমিশ’-এর শুটিং না হওয়ায় মুক্তি দেওয়া যায় নি। পিছিয়ে মুক্তির দিন ধার্য হয় শীতে। যদিও বড়দিনে বড়পর্দায় ‘টনিক’ নিয়ে আসেন দেব। তাই ‘কিশমিশ’-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে দেবের প্রযোজনা সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছরেই ২৯ এপ্রিল মুক্তি পাবে দেব-রুক্মিণীর খুনশুটি প্রেমের কাহিনী ‘কিশমিশ’। ছবিতে রোমিও এক ছেলের ভূমিকায় থাকছেন দেব। যার নাম কৃশাণু। কার্টুনিস্ট কৃশাণু, রোহিনী নামে আধুনিকমনস্কা মেয়ের প্রেমে পড়ে। তবে কৃশাণুকে সবাই ‘ফেলুদা’ বলেই চেনে। ফেল করায় রেকর্ড থাকার জন্য ছবিতে এই পোশাকি নাম দেবের।

ছবিতে ধরা দেবে তিনটি ভিন্ন সময়কাল। রাজনীতির ছোঁয়াও রয়েছে ছবিতে। সবমিলিয়ে গ্রীষ্মে মিষ্টি প্রেমের গল্প ‘কিশমিশ’ দেখতে হাজির হবেন সিনেপ্রেমীরা এটাই আশা রাখছেন দেব। টলিউডের সুপারস্টারের বিগত দুই ছবি ‘গোলন্দাজ’ ও ‘টনিক’ পেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে। বক্স অফিসেও এনে দিয়েছে লক্ষ্মী। এবার ‘কিশমিশ’-এর মিষ্টিতে কতটা মন ভরে দর্শকদের তার জন্য অপেক্ষা করতে হবে এপ্রিলের ২৯ তারিখ অবধি।

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি