5000mAh ব্যাটারি-সহ ভারতে লঞ্চ করল স্যামসাং-এর নতুন 5G স্মার্টফোন, দাম কত?

স্যামসাং ভারতীয় বাজারে নিয়ে এল নতুন ধামাকেদার 5G বিশিষ্ট স্মার্টফোন। তাও আবার বাজেট সাপেক্ষ। সম্প্রতি Samsung Galaxy A17 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্যামসাং ভারতীয় বাজারে নিয়ে এল নতুন ধামাকেদার 5G বিশিষ্ট স্মার্টফোন। তাও আবার বাজেট সাপেক্ষ। সম্প্রতি Samsung Galaxy A17 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে। এই ফোনে দীর্ঘ সময় পর্যন্ত আপডেট পাওয়া যাবে। সঙ্গে ফাটাফাটি পারফরম্যান্স দেবে ফোনটি। এবার জেনে নেওয়া যাক, এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে…

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনের মার্কেট মুল্য, মডেল 6GB RAM+128GB স্টোরেজের দাম 18,999 টাকা, 8GB+128GB স্টোরেজের দাম 20,499 টাকা এবং 8GB+256GB স্টোরেজ মডেল 23,499 টাকা। এটি কালো, নীল এবং গ্রে কালার অপশনে কেনা যাবে। পাশাপাশি গ্রাহকরা HDFC এবং SBI ক্রেডিট কার্ডেও কিনতে পারবেন। তাতে 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবেন। এছাড়াও, EMI বিকল্পও রয়েছে। Samsung India-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কিনতে পারবেন।

এই ফোনের স্পেসিফিকেশন রয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনটি Android 15 ভিত্তিক One UI 7-এ চলবে। এতে 6.7-ইঞ্চি ফুল HD+ (1080×2340 পিক্সেল) ইনফিনিটি-U সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটি 5nm অক্টা-কোর Exynos 1330 চিপসেটে কাজ করবে। ফলে ধুলো জমবে না। এছাড়াও হ্যান্ডসেটে IP54-রেটিং দেওয়া রয়েছে। এটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যাতে বায়োমেট্রিক সুরক্ষা থাকবে। এছাড়াও এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 25W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে। যাতে ১০ মিনিটেই পুরো চার্জ হয়ে যাবে আপনার ফোনের। এছাড়াও বাড়তি বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে,  5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 5, Bluetooth 5.3 এবং USB Type-C।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির